চতুর্থ T20 তে ইচ্ছে করেই নিউজিল্যান্ডকে জিততে দিয়েছে ভারত! ফাঁস বিস্ফোরক তথ্য

India Vs New Zealand 4thT20 big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ঠিক আগেই বুধবার নিউজিল্যান্ডের কাছে 50 রানের বিরাট ব্যবধানে চতুর্থ ম্যাচ হেরেছে ভারত (India Vs New Zealand)। যদিও এর আগে পরপর তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছেন সূর্যরা। কিন্তু তাও নিয়মরক্ষার ম্যাচে মান রক্ষা না হওয়ায় বিশ্বকাপের আগে চিন্তায় ভক্তরা। তবে এহেন পরিস্থিতিতেও বিশেষ চিন্তিত নন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বুঝিয়ে দিলেন, কিউইদের গতকাল এক প্রকার ইচ্ছে করেই জিততে দিয়েছে ভারত। কীভাবে? সে ব্যাখ্যাও দিয়েছেন স্কাই।

কী জানালেন সূর্য?

চলতি সিরিজের পর পর তিন ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে একপ্রকার প্রতিযোগিতা থেকে দূরে ঠেলে দিয়েছে ভারত। তবে সিরিজ যেহেতু 5 ম্যাচের। তাই বাকি দুটি ম্যাচ হয়ে পড়েছে নিয়মরক্ষার। তবে তার একটিতে ভারতের পরাজয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। বিশেষ করে বিশ্বকাপের আগে ঘরের মাঠে এই হার নিয়ে চিন্তিত থাকা উচিত টিম ইন্ডিয়ার। তবে বাস্তবিক অর্থে ধরা পড়ছে ঠিক উল্টো চিত্র। কিউইদের কাছে হাড়ের পরেও যেন আত্মবিশ্বাসী ভারতীয় দল। ঠারেঠোরে অধিনায়কও বুঝিয়ে দিলেন নিউজিল্যান্ডের সামনে ইচ্ছে করেই কঠিন পরিস্থিতি তৈরি করেছে ভারত। সেটাই হয়েছে পরাজয়ের কারণ।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতীয় দল। ফলে সেই ট্যাগ নিয়েই এ বছর ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ফলে বাড়তি চাপ যে থাকবে সে কথা বলাই যায়। মূলত সে কারণেই চলতি সিরিজে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে ভারত। শোনা যাচ্ছে, সে কারণেই নাকি নিজেদের চ্যালেঞ্জের মুখোমুখি করতে চেয়েছে টিম ইন্ডিয়া। হিসেব করে দেখতে গেলে, গতকাল ইশান কিষাণ না থাকায় সহজেই তাঁর বদলি হিসেবে শ্রেয়স আইয়ারকে নামাতে পারত ম্যানেজমেন্ট। কিন্তু সে পথে না গিয়ে নামানো হয় একজন বোলারকে। আর এমন সিদ্ধান্তই বলে দিচ্ছে কার্যত ইচ্ছে করেই নিউজিল্যান্ডের সামনে কঠিন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল ভারত।

অবশ্যই পড়ুন: নিরাপত্তার কারণে ক্রিকেট টিম না পাঠালেও ভারতে আসছে শুটিং দল, এ কেমন নাটক বাংলাদেশের?

এ প্রসঙ্গে ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার বললেন, “আমরা পুরোপুরি ইচ্ছে করেই এই ম্যাচ 6 জন ব্যাটসম্যানকে রেখেছিলাম। চেয়েছিলাম 5 জন বোলার খেলুক। এভাবে নিজেদেরকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম আসলে। ধরে নিন আমরা 200 রান বা 180 রান তাড়া করতে নেমেছি। আমরা যদি ঝড়ের গতিতে 2-3 উইকেট হারিয়ে ফেলি তাহলে পরিস্থিতি কেমন হতে পারে সেটাই দেখতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত হারতে হয়েছে ঠিকই, সেটা কোনও বড় ব্যাপার নয়।” এক কথায় বলা যেতে পারে, বিশ্বকাপের আগে দলের প্রত্যেককে বাজিয়ে দেখতে চেয়েছে ম্যানেজমেন্ট। সে কারণেই চতুর্থ টি টোয়েন্টিতে ইচ্ছে করেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে হেরেছে ভারত।

Leave a Comment