বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, শিবম দুবের অনবদ্য ব্যাটিং সত্ত্বেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে (India Vs New Zealand)। চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে যাওয়ায় আগেই সিরিজ জিতেছে ভারত। ফলে শেষ দুই ম্যাচ হয়ে পড়েছে নিয়ম রক্ষার। আর তার প্রথমটিতেই ভারতকে 50 রানের বড় ব্যবধানে কুপোকাত করেছে নিউজিল্যান্ড। আর এই পরাজয়ের পর যাঁদের দিকে প্রথম আঙুলটা উঠছে সেই 4 ভারতীয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্রও।
ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই চার প্লেয়ার!
প্রথম প্লেয়ার
বুধবার নিউজিল্যান্ডের সামনে ভারতের পরাজয়ের জন্য যাঁকে প্রথম দায়ী করা হচ্ছে তিনি হলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। কারণ গত ম্যাচগুলোতে উইকেট পেলেও, গতকালের ম্যাচে নিউজিল্যান্ডের একটি উইকেটও ভাঙতে পারেননি তিনি। সবচেয়ে বড় কথা, তাঁর ওভারেই সবচেয়ে বেশি রান তুলেছে কিউইরা। বলে রাখি, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে 4 ওভার বল করে 54 রান দিয়েছেন রানা। এদিকে তুলতে পারেননি একটি উইকেটও। এদিন ব্যাট হাতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন গম্ভীরের স্বপ্নের অলরাউন্ডার।
দ্বিতীয় প্লেয়ার
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমেই শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন টি-টোয়েন্টি দলের বাঘা প্লেয়ার অভিষেক শর্মা। এদিন ম্যাট হেনরির প্রথম বল খেলতে গিয়েই কার্যত মুখ থুবড়ে পড়েন অভিষেক। তাতে উড়ে যায় উইকেট। চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের এহেন একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের ব্যর্থতাই টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম কারণ বলেই মনে করছেন ক্রীড়া মহলের সকলেই।
তৃতীয় প্লেয়ার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খাপছাড়া ব্যাটিং করতে দেখা গেল খোদ অধিনায়ক সূর্যকুমার যাদবকে। সিরিজের প্রথম এবং তৃতীয় ম্যাচে বড় রান পেলেও গতকাল 8 বলে 8 রান করে সাজঘরে ফিরতে হয়েছিল এই ক্রিকেটারকে। অনেকেই মনে করছেন, সূর্যকুমারের ব্যর্থতার কারণেই গতকাল নিউজিল্যান্ডের কাছে হারলো টিম ইন্ডিয়া। যদিও ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক জানিয়েছিলেন, ইচ্ছে করেই নিউজিল্যান্ডের সামনে কঠিন পরিস্থিতি তৈরি করেছিল ভারত। যাতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। এই পরাজয় নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি।
অবশ্যই পড়ুন: বয়কট না ছাই! বিশ্বকাপ খেলতে কলম্বোর টিকিট কেটেও ফেলেছে পাকিস্তান
চতুর্থ প্লেয়ার
বুধবার, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বল করার সুযোগ পাননি হার্দিক পান্ডিয়া। তবে ব্যাট হাতে বড় কিছু করে দেখানোর সুযোগ ছিল তাঁর কাছে। কিন্তু এদিন ব্যাট করতে নেমে 10 রানও করতে পারেননি তিনি। 5 বল নষ্ট করে মাত্র দুই রান তুলেই মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাঁকে। আর তারপরেই টিম ইন্ডিয়ার হারের পেছনে অন্যতম কালপ্রিট হিসেবে দায়ী করা হচ্ছে এই খেলোয়াড়কে।