সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে এবার নতুন করে উত্তেজনা ছড়াতে চলেছে অ্যাপল। হ্যাঁ, এতদিন পর্যন্ত ধারণা ছিল, অ্যাপল শুধুমাত্র একটি বুক স্টাইল ফোল্ডিং iPhone নিয়ে কাজ করছে। তবে সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে বিরাট চমক। কারণ, Samsung এর জনপ্রিয় Z Flip সিরিজের মতো ফ্লিপ স্টাইলে iPhone আনতে (Flip iPhone) পারে অ্যাপল। হ্যাঁ, এই খবর স্বাভাবিকভাবেই চাপ বাড়াচ্ছে Samsung এর। কারণ, Flip ডিজাইনের iPhone বাজারে আসলে সরাসরি টক্কর দেবে Galaxy Z Flip এর সঙ্গে।
Flip iPhone আনছে অ্যাপল
এতদিন যাবৎ অ্যাপলের ফোল্ডিং ফোন নিয়ে যে সমস্ত আলোচনা ছিল, সেখানে Samsung খুব একটা চিন্তিত ছিল না। কারণ, অ্যাপলের ফোল্ডিং iPhone এর ডিজাইন নাকি Galaxy Z Fold এর মতো নয়, বরং সম্পূর্ণ আলাদা ধাঁচের হবে। তবে নতুন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অ্যাপল এখন ক্ল্যামশেল বা Flip ডিজাইনের iPhone নিয়ে চিন্তাভাবনা করছে। আর এই ধরনের ফোন খোলা হলে সাধারণ iPhone এর মতোই ব্যবহার করা যাবে। আর বন্ধ করলে ছোট ও কম্প্যাক্ট আকারে পকেটে রাখা যাবে। এমনকি Flip iPhone সরাসরি Samsung এর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে।
ডিজাইন কেমন হতে পারে?
আগে শোনা গিয়েছিল, অ্যাপলের ফোল্ডিং ফোন আকারে তুলনামূলক ছোট হবে। কিন্তু ফ্লিপ আইফোন নিয়ে যে তথ্য সামনে আসছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, ডিজাইনের দিক থেকে এটি অনেকটাই Samsung Galaxy Z Flip 7 এর মতো হতে পারে। আর Galaxy Z Flip 7-এ যেখানে 4.1 ইঞ্চির আউটার ডিসপ্লে এবং 6.1 ইঞ্চি ইনার ডিসপ্লে রয়েছে, সেখানে Flip iPhone-এও একই রকম স্ক্রিন সাইজ দেখা যেতে পারে। ফলে ফোনটি ভাঁজ করলে ছোট এবং স্টাইলিশ হবে, আর খুললে দেখতে হবে একেবারে সাধারণ iPhone এর মতোই।
কবে লঞ্চ হবে Flip iPhone?
এখনও পর্যন্ত এই ফোনের নির্দিষ্ট লঞ্চের ডেট না জানা গেলেও রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, 2027 সালের আগে এই ফ্লিপ iPhone বাজারে আসার সম্ভাবনা খুবই কম। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আগে অ্যাপলের ফোল্ডিং আইপ্যাড নিয়ে নানা রিপোর্ট সামনে এসেছিল, যা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে, কোম্পানি ধীরে ধীরে ফোল্ডেবল ডিভাইসের দিকে পা বাড়াচ্ছে।
আরও পড়ুন: পরীক্ষা চলাকালীন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ স্কুলে! অল্পের জন্য সুরক্ষিত শতাধিক পরীক্ষার্থী
দাম কত এই ফোনের?
যদিও এখনও পর্যন্ত অ্যাপল এই ফোনের দাম নিয়ে মুখ খোলেনি, কিন্তু লিক হওয়া তথ্য অনুযায়ী, ফ্লিপ আইফোনের দাম বুক স্টাইল ফোল্ডিং iPhone এর তুলনায় অনেকটাই কম হতে পারে। ফোল্ডিং iPhone এর দাম আনুমানিক 2400 ডলার পর্যন্ত হবে। সেই তুলনায় ফ্লিপ iPhone তুলনামূলকভাবে কিছুটা সাশ্রয়ী হতে পারে বলেই রিপোর্ট অনুযায়ী খবর।