বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেবক-রংপো রেলপথ নিয়ে আগেই সুখবর দিয়েছিল ভারতীয় রেল (Indian Railways)। এবার সিকিমের গ্যাংটক-নাথুলা প্রস্তাবিত রেল পথ নিয়ে মিলল সুখবর। জানা যাচ্ছে, এই অংশে রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমীক্ষার কাজ। একেবারে চিন সীমান্ত ঘেঁষা নাথুলা রেল পথে জুড়ে গেলে আখেরে উপকৃত হবেন বহু মানুষ। বিশেষ করে পর্যটকরা এই প্রকল্পের লাভ তুলতে পারবেন।
কবে থেকে শুরু হবে রেলপথ নির্মাণের কাজ?
রেলের একটি সূত্র দাবি করছে, ইতিমধ্যেই নাথুলা-গ্যাংটক অংশে রেলপথ নির্মাণের আগে শুরু হয়ে গিয়েছে সমীক্ষা। এই সমীক্ষা পর্ব শেষ হলেই আগামী দু বছরের মধ্যে গ্যাংটক থেকে
নাথুলা অংশের রেলপথ নির্মাণের কাজ পুরোপুরি শুরু হয়ে যাবে। এদিকে, 2020 সালে শুরু হওয়া সেবক–রংপো রেল প্রকল্পের কাজ একপ্রকার শেষের পথে।
🚆 Indian Railways has begun the final survey for a rail line linking Gangtok with Nathu La.
🏗️ Work is already progressing on the Sevoke–Rangpo railway line, executed by IRCON International Limited.https://t.co/oXUgu30hQg
— Swarajya (@SwarajyaMag) March 26, 2026
রেল সূত্রে খবর, তিস্তা ও মেলি বাজারের মাঝখানে হিমালয়ের গর্ভে মাটি এবং পাথর কেটে সুরঙ্গ তৈরি করার ক্ষেত্রে ডিনামাইট বিস্ফোরণ করা যায়নি। যার ফলে প্রতিকূল পরিবেশে ছেনি, গাইতি দিয়ে সুরঙ্গ কাটতে হয়েছে কর্মীদের। এ প্রসঙ্গে আগেই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থার ইঞ্জিনিয়ার জানিয়ে দিয়েছিলেন হিমবাহের গর্ভে পাথর এবং মাটি কাটার কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল কর্মীদের পক্ষে। তবে শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হওয়ায় যথেষ্ট উচ্ছ্বসিত সকলেই। বলাই বাহুল্য, এই অংশের 4.1 কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ কাটার কাজ শেষ হয়েছিল চলতি মার্চের প্রথম দিকে।
অবশ্যই পড়ুন: Jio হোক বা Airtel, সিম কার্ড কিনতে আরও কড়াকড়ি
রেলের কয়েকজন আধিকারিক জানিয়েছেন, সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষ করে আসন্ন ডিসেম্বরে ট্রেন চলাচল শুরু করা গেলে রংপো-গ্যাংটক রেল প্রকল্পের কাজে হাত দেবে ভারতীয় রেল। সেই অংশের কাজ শেষ হলে চিন সীমান্ত ঘেঁষা নাথুলা জুড়বে রেলপথে। যদিও সেই কাজ শুরু হতে এখনও দীর্ঘ অপেক্ষা বাকি। আসলে সমীক্ষা পর্ব শেষ হলে এর মাঝে রেল বোর্ডের তরফে অনুমোদন থেকে শুরু করে একাধিক প্রক্রিয়া বাকি। কাজেই দিল্লি এখনও অনেক দূর।