বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তর-পূর্ব ভারতে ঘটে গেল বিরাট কান্ড! কয়েক মুহূর্তের মধ্যেই এক জাতীয় সড়ক পরিণত হলো যুদ্ধবিমানের রানওয়েতে (India New Runway)। হ্যাঁ, বিশ্বাস না হলেও এমনটাই ঘটেছে উত্তর-পূর্ব ভারতের অসমের ডিব্রুগড় জেলার মেরানের পার্শ্ববর্তী NH-127 হাইওয়েতে। এই জাতীয় সড়কেই সফলভাবে অবতরণ করল ভারতীয় বায়ু সেনার গর্ব ফাইটার জেট সুখোই 30 থেকে শুরু করে রাফাল এমনকি তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। পরবর্তীতে কোনও রকম জটিলতা ছাড়াই সেখান থেকেই টেকঅফ করে বিমানগুলি।
চিন সীমান্তের কাছে বড় পদক্ষেপ ভারতের
ডিব্রুগড় জেলার মেরান সংলগ্ন NH 127 এ ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটগুলির ওঠানামার জন্য প্রায় 4.2 কিলোমিটার দীর্ঘ হাইওয়েটিকে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি হিসেবে তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে, প্রয়োজন বুঝে আগামীতে এখানেই জরুরি অবতরণ করবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি। আগামী 14 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই হাইওয়ে কাম রানওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সবচেয়ে বড় কথা, এই বিশেষ হাইওয়েটি রয়েছে চিন সীমান্তের কাছে। আর সেখানেই ড্রাগনের একেবারে নাকের ডগায় ভারতের এমন কূটনৈতিক চাল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহল। রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন সময়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি শত্রুর হামলায় ভারতীয় বায়ুসেনার মূল বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রে বিকল্প হিসেবে এই রানওয়েকে ব্যবহার করতে পারবেন যুদ্ধবিমানের চালকরা। তাছাড়াও জরুরী পরিস্থিতিতে এই রানওয়েতে অতিরিক্ত যুদ্ধবিমান দাঁড় করিয়ে রাখা যাবে।
অবশ্যই পড়ুন: আরও একটি নতুন বন্দে ভারত পেল বাংলা, কোন রুটে ছুটবে? দেখে নিন
অভিজ্ঞ মহলের অনেকই মনে করছেন, চিন সীমান্তের একেবারে গা ঘেঁষে ভারতের এমন পদক্ষেপ আগামী দিনে সেনাবাহিনীকে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করবে। তাছাড়াও এই রানওয়ে পরবর্তীতে দেশের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তাছাড়াও অনেকেই মনে করছেন, বাংলাদেশ সীমান্তের পার্শ্ববর্তী অঞ্চলে অসমে ভারতের এমন প্ল্যান পরোক্ষভাবে হলেও বাংলাদেশকে বড় বার্তা দেবে। সেক্ষেত্রে আগামী দিনে ভারতের দিকে চোখ তুলে তাকানোর আগে কয়েকশোবার ভাবতে হবে পড়শিকে।