বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোটের কারণে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের দলে থেকেও মাঠে নামার সুযোগ পাননি ভারতের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে আশা ছিল, শীঘ্রই চোট কাটিয়ে মাঠে ফিরবেন তিনি (Rishabh Pant Injury Update)। কিন্তু এখন শোনা যাচ্ছে, পন্থের চোট কিছুটা গুরুতর। যদিও এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট ভাবে কিছুই জানায়নি। তবে রিপোর্টার বৈভব ভোলার এক পোষ্ট থেকে জানা যাচ্ছে, খেলোয়াড়ের চোট এই মুহূর্তে টায়ার টু ইঞ্জুরির আওতায়। সে ক্ষেত্রে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগতে পারে ঋষভের। আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি IPL এ খেলতে পারবেন না ভারতীয় তারকা?
IPL খেলতে পারবেন না ঋষভ পন্থ?
রিপোর্টার বৈভব ভোলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, ভারতীয় তারকা পন্থের চোট এই মুহূর্তে গ্রেড 2 ইনজুরির আওতায়। তাঁর পাঁজরে সমস্যা রয়েছে। এর ফলে একটানা 15 দিন সময় লাগবে যন্ত্রণা কাটাতে। চোট যন্ত্রণা কিছুটা কমলে তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের পরামর্শে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন পন্থ। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভারতীয় ক্রিকেটারের মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে।
বেশ কয়েকটি সূত্রের দাবি, চোট যন্ত্রনা কাটিয়ে টিম ইন্ডিয়ার মেডিক্যাল টিমের পরামর্শে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরোপুরি ছন্দে ফিরতে পন্থকে অনেকটাই সময় দিতে হবে। সেক্ষেত্রে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে অংশ নাও নিতে পারেন ভারতীয় ক্রিকেটার। আর যদি সেটা হয় তবে তা সঞ্জীব গোয়েঙ্কর লখনউ সুপার জায়ান্টসের জন্য বড়সড় ধাক্কা তা বলাই যায়! যদিও রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেটার কবে চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত করবে বোর্ডের মেডিকেল টিম। ফলে পছন্দের তারকার মাঠে ফেরা নিয়ে আপাতত অপেক্ষা বাড়ছে ভক্তদের।
Not So Great News For Rishabh Pant Fans :
Grade 2 Tear.
Rib Muscle Broken.
Pain Will Reduce After 15 Days. pic.twitter.com/laaQR9AtFg
— Vaibhav Bhola
(@VibhuBhola) January 20, 2026
অবশ্যই পড়ুন: ‘বিরাট’ ঝটকা খেলেন বিরাট কোহলি! ICC-র তালিকা দেখলে মাথায় হাত পড়তে পারে
প্রসঙ্গত, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে আপাতত বিতর্কের শেষ নেই। যদিও সেসব ভুলে আজ থেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু করছেন সূর্যকুমার যাদবরা। এই সিরিজই ভারতীয় দলের বিশ্বকাপের প্রস্তুতি ক্ষেত্র। যদিও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই ঋষভ পন্থ। ফলে খেলোয়াড়ের চোট নিয়ে কিছুটা হলেও কম চিন্তিত বোর্ড।
(@VibhuBhola)