সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ মার্চ, বুধবার। ছাত্রীর যৌন হেনস্থা, CNG-র দাম বৃদ্ধি, বাংলায় একগুচ্ছ রেল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অ্যালার্মের জেরে সন্ত্রাসী হানা সন্দেহে জরুরি অবতরণ করল ফ্লাইট
যুক্তরাষ্ট্রের সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে রমজানের নামাজের সময় মনে করিয়ে দেওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম ঘিরেই নিরাপত্তার হুমকি ছড়িয়েছে। ন্যাশভিল থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলেরগামী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়। সেটিকে আটলান্টতে জরুরি অবতরণ করে নামানো হয়েছে। পরে নিরাপত্তা সংস্থা তদন্ত করে জানিয়েছে যে, এটি শুধুমাত্র ভুল বোঝাবুঝি ছিল এবং কোনও নিরাপত্তার হুমকির প্রমাণও মেলেনি। সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) বাংলায় একগুচ্ছ রেল প্রকল্পের ঘোষণা
ভোটের আগেই বাংলার জন্য একগুচ্ছ রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের পাঁচটি জেলাজুড়ে মাল্টি ট্রাকিং প্রকল্পে এবার সায় দিল। যার ফলে প্রায় ৪৭৭৪ কোটি টাকার এই প্রকল্পের সাঁইথিয়া-পাকুর এবং সাঁতরাগাছি-খড়গপুর লাইনে নতুন রেলপথ তৈরি করা হবে। আর এর ফলে রেল নেটওয়ার্কে প্রায় ১৯২ কিলোমিটার যুক্ত হবে। এতে ট্রেন চলাচল আরও সহজ হবে আর ভিড় কমবে এবং মাল পরিবহন বাড়বে বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কয়লা কাণ্ডে দুর্গাপুরের পুলিশ আধিকারিকের বাড়িতে ইডি
কয়লা পাচার মামলা তদন্তে ইডি বুধবার সকালবেলা দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে হানা দিয়েছে। বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মন্ডলকে আগেও একাধিকবার সমনে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। আর ইডি আধিকারিকরা বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট খুঁজেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছেন। তদন্তকারীরা ১৩ মার্চ হাজিরা নোটিশও পেয়েছেন। কয়লা পাচার তদন্তে সম্প্রতি একাধিক ব্যবসায়ী এবং পুলিশ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) রানাঘাট-গেদে-শিয়ালদায় একাধিক ট্রেন দিল রেল
যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী ১৬ মার্চ থেকে শিয়ালদা থেকে রানাঘাট, গেদে এবং গেদে থেকে রানাঘাট, নৈহাটি, মাঝেরহাট লাইনে একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালু করল। নতুন আপ এবং ডাউন গেদে লোকাল সহ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে। এতে এই রুটে নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। জগন্নাথ সরকার জানিয়েছেন যে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেটানোর জন্য রেলের সঙ্গে আলোচনার পরেই এই ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। আর রানাঘাট স্টেশন আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি ঝাঁসিতে
উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৫২৪টি ভর্তি এলপিজি সিলিন্ডার সহ একটি ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ট্রাকটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কারারি প্ল্যান্ট থেকে গজনায় যাওয়ার কথা ছিল বলে খবর। তবে হোলির সময় চালক ট্রাকটি বাইরে পার্ক করে বাড়ি গেলে কয়েকদিন পরে ঝাঁঝির বরাগাও এলাকায় ওই ট্র্যাকটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু সমস্ত সিলিন্ডার উধাও হয়ে গেছে এবং জিপিএস ভেঙে দেওয়া হয় বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) CNG-র দাম বাড়ায় কলকাতায় বাড়ছে অটো ভাড়া
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানির দাম বাড়ার কারণে কলকাতায় সিএনজি চালিত অটো পরিষেবায় প্রভাব পড়ছে। সিএনজির দাম ৫৭.৬৮ টাকা থেকে বেড়ে এবার ৬২.৬৮ টাকা হওয়ার কারণে বিভিন্ন অটো রুটে ভাড়া বাড়ানো হয়েছে। যেমন চিংড়িঘাটা-সল্টলেক সেক্টর ফাইভ রুটে ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে এবার ১৮ টাকা করা হয়েছে। আর সিএনজির যোগান কমে যাওয়ার কারণে চালকরা দীর্ঘক্ষন দাঁড়িয়ে গ্যাস মিলছে না। তাদের দাবি, পরিস্থিতি এরকম হলে প্রতি রুটে ৫ থেকে ১০ টাকা ভাড়া বাড়ানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) গাজিয়াবাদের যুবককে ইচ্ছামৃত্যুর অনুমতি সুপ্রিম কোর্টের
মানবিক দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট গাজিয়াবাদের যুবক হরিশ রানাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দিল। ২০১৩ সালে দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে তিনি দীর্ঘ ১৩ বছর ধরে কোমায় রয়েছেন এবং চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হওয়ার কোনও রকম সম্ভাবনা নেই এবং তিনি ১০০ শতাংশ প্রতিবন্ধকতার মধ্যেই রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁকে এইএমসে রাখা হবে এবং ধাপে ধাপেই তাঁর সমস্ত চিকিৎসা সহায়তা প্রত্যাহার করা হবে। দীর্ঘ বিবেচনা করেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধান শিক্ষকরা
স্কুলের বিভিন্ন প্রশাসনিক কাজে সামান্য ভুল এবং বিলম্বের জন্য জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ পাঠানোতে এবার ক্ষোভে ফেটে পড়লেন প্রধান শিক্ষকরা। পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেড মিস্ট্রেস। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি ইমেইল করে পর্ষদ চক্রবর্তী রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে আপত্তি প্রকাশ করেছেন। আর তাদের দাবি, নামের বানান ভুল বা রেজিস্ট্রেশনের জন্য জরিমানা অন্যায় সৃষ্টি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আট মাসেই মেমারিতে ধসে গেল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল
পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙা এলাকায় জাতীয় সড়ক ১৯ এর ফ্লাইওভারের গার্ডওয়াল ধসে পড়ার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার সকালবেলা বিকট শব্দের দেওয়াল ভেঙে পড়লে বর্ধমানমুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা রক্ষা পেয়েছে। ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে স্থানীয়রা অভিযোগ করছে, মাত্র ৮ মাস আগে নির্মিত দেওয়াল এত দ্রুত ভেঙে পড়ার কারণে নির্মাণের গুণ, সরকারি অর্থের ব্যবহারে প্রশ্ন তোলা উচিত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ
রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝেই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার এক ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে অস্বস্তিতে সংগঠন। অভিযোগকারী এক ছাত্রী জানিয়েছে যে, অভিযুক্ত নেতাদের সম্পর্কে থাকার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়েই শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কের কথা সামনে আসলে তাঁকে অপমান করে সম্পর্ক ভেঙে দেন। আর বিষয়টি জেলা নেতৃত্বকে জানালেও কোনও রকম গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। সূত্রের দাবি, অভিযুক্ত নেতা ভবিষ্যতের মুখ হিসেবেই উঠে আসছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন