প্রীতি পোদ্দার, কলকাতা: আজব কাণ্ড ঘটল বাঁকুড়ায় (Bankura)! এবার স্কুলের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে! গতকাল অর্থাৎ সোমবার সকালে সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয় এলাকা জুড়ে। শুধু তাই নয় অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ারও দাবি তুলল ওই স্কুলের ছাত্র, ছাত্রী এবং অভিভাবকরা।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার স্কুলের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্কুলের এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যামন্দিরে। অভিযোগ আগের দিন অর্থাৎ রবিবার রাতে ওই বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক গ্রামের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যান। জেরে সকাল থেকে স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এদিকে এইমুহুর্তে একদিকে চলছে ফাইনাল পরীক্ষা সেই কারণে আরও চরম বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হয় বিদ্যালয় চত্বরে। শেষে সিমলাপাল থানার পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: গাড়ি, ফ্ল্যাট, জমি সঙ্গে বড় ব্যবসাও! কত সম্পত্তির মালিক হুমায়ুন কবীর?
চরম অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ছাত্রের মাকে নিয়ে অভিযুক্ত শিক্ষকের পালানোর ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। এলাকায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বহিষ্কারের দাবি জানাতে থাকেন। এই স্কুলের ছাত্রছাত্রীদের বক্তব্য, যিনি শিক্ষা দেন, তার চরিত্র নিয়েই প্রশ্ন উঠলে কী শিখবে ছাত্র ছাত্রীরা। একই অভিযোগের দাবি তোলে অভিভাবকরা। পরে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন সুইচ অফ থাকে। পরে তদন্তের আশ্বাসে সিমলাপাল থানার পুলিশের কথায় ছাত্র- ছাত্রীরা বিক্ষোভ তুলে নিলে আবার স্বাভাবিক হয় ক্লাস।