ছুটির দিনেও জারি শীতের হাতছানি, দক্ষিণবঙ্গের ৪ জেলায় তীব্র ঠান্ডা, আজকের আবহাওয়া

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ সরস্বতী পুজোর প্রাক্কালে বাংলার আবহাওয়া শীতল থেকে আরও শীতলত হয়ে উঠছে। হাড় কাঁপানো ঠান্ডার জেরে হাত পা যেন সিঁটিয়ে যাচ্ছে। তবে আর বেশিদিন নয়। আজ রবিবার ছুটির দিন অবধিই যা শীত উপভোগ করার করে নিন। কারণ আগামীকাল সোমবার থেকে ধীরে ধীরে পারদ চরতে শুরু করবে বাংলার। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রা একলাফে ২ থেকে ৩ ডিগ্রি অবধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজ ও আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের দাপট চলবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমে বিভিন্ন জেলাগুলিতে বিশেষত পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূম ও বর্ধমানের বিভিন্ন স্থানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সকাল থেকেই কলকাতা পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। আপাতত শীত কমার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ জুড়েই শীতের দাপট অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। রবিবারও উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশা থাকতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। যদিও জাঁকিয়ে শীত থাকবে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুনঃ অমৃত ভারত এক্সপ্রেসে থাকছে না RAC, ৫০ কিমিতে দিতে হবে ২০০ কিমির ভাড়া

ফের পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা

আবহাওয়া অফিস আগামী সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। “১৯ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে, শুষ্ক এবং ঠান্ডা উত্তর-পশ্চিম বাতাসের প্রবাহকে দুর্বল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে,” আলিপুরের একজন আবহাওয়া কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। তবে তাপমাত্রা বৃদ্ধি খুব বেশি হবে বলে আশা করা হচ্ছে না। সূত্রের খবর, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সূর্যাস্তের পরেও ঠান্ডা ভালো মতো থাকবে।

Leave a Comment