‘জনসংগ্রাম মঞ্চ’ নিয়ে ভোটে রাজন্যা, লড়বেন দুই হেভিওয়েট কেন্দ্র থেকে

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এইমুহুর্তে এক উত্তেজিনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এমতাবস্থায় ভোটের ময়দানে এবার নিজস্ব দল গঠন করলেন রাজন্যা হালদার (Rajanya Haldar)। জানা গিয়েছে নির্বাচনে দুই হেভিওয়েট কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। প্রকাশ্যে আনলেন দলের নামও।

দুই কেন্দ্র থেকে লড়ছেন রাজন্যা

বৃহস্পতিবার বিকেল ৪টের সময় কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন একদা তৃণমূলের ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার। সেখানেই তিনি নিজের রাজনৈতিক দল ‘জনসংগ্রাম মঞ্চ’ প্রকাশ করেন। শুধু দলের নাম নয় এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে রাজন্যা প্রার্থী দেবে তাও খোলসা করলেন। জানা গিয়েছে, সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন রাজন্যা হালদার। এছাড়াও খড়দহে জনসংগ্রাম মঞ্চের প্রার্থী হচ্ছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রাজারহাট-নিউটাউনে শুভঙ্কর মুখার্জি, সোনারপুর উত্তরে আইনজীবী নারায়ণ দাস। তবে আরও প্রার্থী ঘোষণা এখনও বাকি।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজন্যা

সাংবাদিক সম্মেলনে প্রার্থী এবং দল ঘোষণার পর রাজন্যা হালদার তৃণমূল এবং বিজেপি, ২ দলের বিরুদ্ধেই সরব হয়েছেন। তিনি বলেছেন, “ প্রার্থী হিসেবে নানা বিধানসভা কেব্দ্র থেকে ভোটের ময়দানে থাকব। বাংলা কাঁদছে, গণতন্ত্র ধার চাই।” নাম না করেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “যে বাংলার মানুষের দায়িত্ব নিয়েছেন তাঁকে বাংলার গণতন্ত্রকে বাঁচানোর আবেদন সুপ্রিম কোর্টে যেতে হত না। বাংলার গণতন্ত্রকে কীভাবে বাঁচাতে হয় তা তাঁর করে দেখানো উচিৎ ছিল। কিন্তু তা পারেননি। তাই ‘জনসংগ্রাম মঞ্চ’-এর মাধ্যমে ছাত্রযুবরা মাঠে নামছি।” তিনি আরও বলেন, “হারি কি জিতি, লড়াইয়ের ময়দান থেকে সরব না।”

আরও পড়ুন: সিভিকরা পাবেনা ৬০০ টাকা বোনাস? নবান্নর সিদ্ধান্তের পরই রিপোর্ট চাইল কমিশন

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজন্যা হালদার এদিন ‘জনসংগ্রাম মঞ্চ’-এর ইশতেহার প্রকাশ করেন। কর্মসংস্থান, চাকরি সঙ্কট, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করা, নারী সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক বিকাশ সুরক্ষা করা, শিশুদের পুষ্টির বিকাশ, শিক্ষার উন্নয়ন ইত্যাদি তুলে ধরেন ইশতেহারে। উল্লেখ্য, আর জি কর-কাণ্ডের আবহে, তিলোত্তমাদের প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে, দলের রোষে পড়েন তিনি। তারপর তৃণমূল তাঁকে সাসপেন্ড করে দিয়েছিল। জল্পনা ছিল যে, তিনি বিজেপি-তে যোগ দিতে পারেন। যদিও সেই জল্পনা উড়িয়ে অবশেষে নিজের দল তৈরি করলেন রাজন্যা।

Leave a Comment