জমা পড়ল ১৬ লাখ আবেদন, SSC-র গ্রুপ C, D-র পরীক্ষা হবে মার্চেই! প্রকাশ্যে তারিখ

SSC Group C Group D Exam date released by government

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তার আগেই বাংলার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির নন টিচিং স্টাফ নিয়োগের জন্য বাছাই পরীক্ষার আয়োজন করবে স্কুল সার্ভিস কমিশন (SSC Group C Group D Exam)। এ নিয়ে প্রাথমিকভাবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা যথাক্রমে 1 মার্চ এবং 15 মার্চ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কমিশনের তরফে। তবে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, গ্রুপ সির পরীক্ষা 1 মার্চ হলেও ডি গ্রুপের পরীক্ষা 8 মার্চে নিতে হবে। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে SSC র এক আধিকারিক জানিয়েছেন, নির্বাচনের কথা মাথায় রেখেই আগেভাগে পরীক্ষা শেষ করতে চায় সরকার।

জমা পড়েছে প্রায় 16 লাখ আবেদন

রাজ্য শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নন টিচিং স্টাফ নিয়োগের জন্য বাছাই পর্বের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার তারিখ প্রস্তাব করেছিল কমিশন। কমিশন চেয়েছিল গ্রুপ ডির পরীক্ষা 15 মার্চ নেওয়া হোক। তবে সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ডি গ্রুপের পরীক্ষা 8 মার্চ নিতে হবে। যদিও ওই সময়টা সাধারণত দোলের আবহ থাকায় প্রথম দিকে কিছুটা সংশয়ে ছিল কমিশন। তবে সরকারের তরফে পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে 8 মার্চ ডি গ্রুপের পরীক্ষা হলে প্রয়োজনীয় লজিস্টিক এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সব রকম সহযোগিতা করা হবে।

ওই আধিকারিকের বক্তব্য, সরকারি স্কুলগুলির নন টিচিং স্টাফের জন্য 8 মার্চের পরীক্ষাকে কেন্দ্র করে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা যায় তা নিয়েই খুব শীঘ্রই একটি বৈঠক হবে। শিক্ষা দপ্তর মনে করছে, যত দ্রুত সম্ভব পরীক্ষা পর্ব শেষ করতে চাইছে সরকার। কারণ, সাধারণ নিয়ম মেনে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় মার্চ থেকে মে মাসের মধ্যে। এরপর এপ্রিলে রেজাল্ট। ফলে, নির্বাচনের সময় পরীক্ষা নিয়ে কোনও রকম ঝামেলা রাখতে চাইছে না, রাজ্য। এদিকে জানা গিয়েছে, নন টিচিং কর্মী বাছাই পরীক্ষার জন্য ইতিমধ্যেই অনলাইনে প্রায় 16 লাখ আবেদনপত্র জমা পড়েছে। দুটি গ্রুপেই 8 লাখ করে আবেদন জমা পড়েছে।

অবশ্যই পড়ুন: রোহিত শর্মার নামের আগে বসতে চলেছে ‘ডক্টর’ উপাধি, বিরাট ঘোষণা

কেন 15 মার্চ ডি গ্রুপের পরীক্ষা নিতে চাইছে না সরকার?

বেশ কয়েকটি সূত্রের দাবি, স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাব মেনে আগামী 15 মার্চ রাজ্যে নন টিচিং স্টাফ নিয়োগের জন্য গ্রুপ ডির বাছাই পর্বের পরীক্ষা আয়োজন করতে চাইছে না সরকার। এর নেপথ্যে অন্যতম কারণ হলো, রাজ্য আশঙ্কায় রয়েছে, 15 মার্চের মধ্যে যদি পরীক্ষা নেওয়া না যায় সেক্ষেত্রে পরবর্তীতে নির্বাচন সংক্রান্ত বিধি-নিষেধের কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘকালের জন্য থমকে যেতে পারে। সেই কারণেই নির্বাচনকে মাথায় রেখেই 8 মার্চ অর্থাৎ আগে ভাগে পরীক্ষা সেরে ফেলতে চাইছে সরকার। এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী 31 আগস্টের মধ্যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম মিটিয়ে ফেলতে হবে। সবমিলিয়ে, দ্রুত পরীক্ষা নেওয়ার পথে সরকার এবং কমিশন। সব ঠিক থাকলে আগামী 27 জানুয়ারি পরীক্ষার চূড়ান্ত সময়সূচী প্রকাশিত হতে পারে।

Leave a Comment