জয়ের হ্যাটট্রিক বৈভবদের, এবার বিশ্বকাপের সুপার সিক্সে পাকিস্তান বনাম ভারত, কবে ম্যাচ?

U19 World Cup 2026 India’s super six matches

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের (U19 World Cup 2026) গ্রুপ পর্বের লড়াই শেষ করেছে ভারত। এই সাফল্যের পর বর্তমানে বি গ্রুপের শীর্ষে রয়েছে আয়ুষ মাত্রের দল। ফলে পরবর্তী পর্বে তাদের মুখোমুখি হতে হবে চির প্রতিদ্বন্ধি পাকিস্তানের। সেই মর্মেই, ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে সুপার সিক্সের শিডিউল। সব ঠিক থাকলে খুব শীঘ্রই একে অপরের মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।

সুপার সিক্সে কতগুলি ম্যাচ খেলবে ভারত?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ জয়ের পর অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপে জয়ের হ্যাট্রিক গড়েছে টিম ইন্ডিয়া। ফলে আত্মবিশ্বাসকে বুকে বেঁধেই নিজেদের সর্বস্ব দিয়ে লড়বেন বৈভব সূর্যবংশীরা। এই মুহূর্তে, বি গ্রুপের শীর্ষে থাকার দরুণ ভারতীয় দল সুপার সিক্সে যাত্রা শুরু করছে 8 পয়েন্ট হাতে রেখে। এমতাবস্থায়, শেষ ছয়ের লড়াইয়ে ভারতকে মুখোমুখি হতে হবে দুই দলের। অর্থাৎ সুপার সিক্সে দুটি ম্যাচ খেলবেন বৈভবরা।

কিন্তু কাদের বিরুদ্ধে মাঠে নামবে ভারত? এই মুহূর্তে ভারতের থেকে আলাদা র‍্যাঙ্কিং এ থাকা দলগুলির বিরুদ্ধে খেলবেন বৈভব সূর্যবংশীরা। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, এ গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে ডি গ্রুপের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। একইভাবে গ্রুপ বি এবং গ্রুপ সি এর দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। তবে ভারত যেহেতু বি গ্রুপের একেবারে শীর্ষে ফলে তাদের খেলতে হবে সি গ্রুপের দ্বিতীয় দল পাকিস্তান এবং সি গ্রুপের জিম্বাবুয়ের বিরুদ্ধে।

অবশ্যই পড়ুন: হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর

কবে কবে মাঠে নামবে ভারত?

অনূর্ধ্ব 19 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষকে জোরালো ধাক্কা দিয়ে এবার সুপার সিক্সে টিম ইন্ডিয়া। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, আগামী 27 জানুয়ারি জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে সুপার সিক্সের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ গড়াবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। ভারতীয় সময় দুপুর 1টা থেকে শুরু হবে এই ম্যাচ। এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন পাকিস্তানের বিরুদ্ধে ওই একই ময়দানে নামবে ভারতীয় দল। এই ম্যাচও দুপুর 1টা থেকেই শুরু হবে।

Leave a Comment