সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই পোয়াবারো রাজ্যের সরকারি কর্মচারীদের। হ্যাঁ, আসলো একের পর এক সুখবর। জানুয়ারি মাসেই রয়েছে একাধিক সরকারি ছুটি (Holidays in January)। এমনকি টানা লম্বা ছুটির সুযোগ পাবে সবাই। সঠিকভাবে পরিকল্পনা করলে এই মাসে দুই দফায় বেশ দীর্ঘদিন ছুটি উপভোগ করতে পারবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। কী বলছে জানুয়ারি মাসের ছুটির তালিকা?
আসলে বছরের শুরুতে এতগুলি ছুটি পাওয়া সত্যিই স্বস্তির খবর। কারণ, ইতিমধ্যেই ১ জানুয়ারি, বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি মিলেছে। কিন্তু এখানেই শেষ নয়। কারণ, জানুয়ারি মাসের মাঝে ও শেষের দিকে রয়েছে আরও টানা ছুটির সুযোগ। কোন কোন দিন মিলবে ছুটি? জানুন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: অটোমেটিক যাচাই হবে তথ্য, ফিরবে স্বচ্ছতা! রেশনে AI প্রযুক্তি চালু করছে রাজ্য সরকার
প্রথম দফায় চারদিন ছুটি
আসলে প্রথম দফায় ১০ জানুয়ারি, শনিবার এমনিতেই ছুটি থাকবে। আর ১১ জানুয়ারি, রবিবার তো সাপ্তাহিক ছুটি থাকছেই। পাশাপাশি ১২ জানুয়ারি, সোমবার স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী এবং জাতীয় যুব দিবস উপলক্ষে ছুটি। আর ১৪ নভেম্বর, বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে ছুটি পাওয়া যাবে। অর্থাৎ, প্রথম দফায় মোট চারদিন ছুটি পাওয়া যাচ্ছে। আর এই সময় অনেকেই পরিবার নিয়ে ট্যুরের পরিকল্পনা করতে পারে।
আরও পড়ুন: ১৬৭০ কোটি খরচ, আজই মুড়ি গঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে নির্মাণ শেষ?
দ্বিতীয় দফায় একটানা ছুটির সুযোগ
জানুয়ারি মাসের শেষ দিকে রয়েছে বিরাট সস্তির খবর। কারণ, ২৩ জানুয়ারি, শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী এবং সরস্বতী পুজো উপলক্ষে ছুটি পাওয়া যাবে। পাশাপাশি ২৪ জানুয়ারি, শনিবার এবং ২৫ জানুয়ারি, রবিবার ছুটি থাকছে। তারপর ২৬ জানুয়ারি, সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে। ফলে এই সময় রাজ্যের সরকারি কর্মচারীরা পাবে টানা চারদিন ছুটির সুযোগ। আর দুই দফায় হিসাব করলে দেখা যাচ্ছে, মোটামুটি ১০ দিন মতো ছুটি উপভোগ করতে পারবে কর্মচারীরা।