জামাত-BNP সমর্থকদের মুখোমুখি সংঘাত! নির্বাচনের মাঝেই উত্তপ্ত বাংলাদেশ

2026 Bangladesh Election Fight between BNP and jamaat supporters

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনা জামানা শেষ হতেই শুরু হয়েছিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসন। সেই সব মিটিয়ে দীর্ঘ 18 মাস পর বাংলাদেশে চলছে সাধারণ নির্বাচন (2026 Bangladesh Election)। বৃহস্পতিবার সকাল থেকেই ভোট দিতে ওপার বাংলার বিভিন্ন কেন্দ্রের বুথের সামনে পড়েছে লম্বা লাইন। এরই মাঝে মিলল অশান্তির খবর। জানা যাচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী দল জামাত এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টির কর্মী সমর্থকদের মধ্যে মিরপুরে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

নির্বাচনের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ভারতীয় সময় 7টা থেকে ওপার বাংলার সংসদের মোট 300 আসনের মধ্যে 299টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে আজ বিকেল 4টে পর্যন্ত। তবে বাংলাদেশে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই উঠে এলো সংঘর্ষের খবর। সূত্র যা বলছে, এদিন সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিক্ষিপ্ত অশান্তি এবং গোলমালের ছবি ধরা পড়েছে। এরই মাঝে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশের প্রধান দুই দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং জামাতের সমর্থকরা। প্রাথমিকভাবে মৌখিক বিতন্ডা শেষ পর্যন্ত হাতাহাতির রূপ নেয়।

এদিকে বুধবার থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে ভোট গ্রহণ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বোমাবাজি এমনকি রাজনীতির সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের বাড়ির লক্ষ্য করে গুলি ছোড়ারও অভিযোগ উঠেছে। এছাড়াও দু একজনকে খুন করার অভিযোগও উঠে এসেছে ওপার বাংলা থেকে। যারা খুন হয়েছেন তাঁদের মধ্যে রয়েছে একজন সংখ্যালঘু যুবকও। তাছাড়াও রাতের অন্ধকারে ভোট গ্রহণ শুরুর আগেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে। আর এসবের মধ্যে দিয়েই আজ বৃহস্পতিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এখনও পর্যন্ত যা খবর, ওপার বাংলার নিয়মশৃংখলারক্ষা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেই ভোট প্রক্রিয়া চালানো হচ্ছে।

অবশ্যই পড়ুন: অবশেষে স্বস্তি! বনগাঁকাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী

উল্লেখ্য, প্রাথমিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশন খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ভোট গ্রহণ পর্ব শেষ হলেই শুক্রবার অর্থাৎ আগামীকাল ভোট গণনা শেষ করতে হবে। আর তারপরই প্রকাশিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল। এরই মাঝে ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে যা খবর, বাংলাদেশের গোপালগঞ্জ, রংপুরের মতো বেশ কিছু এলাকার একটা বড় অংশের মানুষ ভোট দিতে যাচ্ছেন না।

Leave a Comment