জাল ছেড়েনি কপাল ভাল, মহামেডানকে ২৩ গোল দিয়ে ছারখার করল মোহনবাগান

Mohun Bagan Vs Mohammedan SC players scored 23 goals

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুপক্ষের জাল ছিড়ে যায়নি কপাল ভাল! তবে মোহনবাগানের আক্রমণে একেবারে নাজেহাল হয়ে পড়েছিল মহামেডান (Mohun Bagan Vs Mohammedan SC)। সেই দলকেই গুনে গুনে 23 গোল খাইয়ে একেবারে ছারখার করে রেখেছে সবুজ মেরুন বাহিনী। হ্যাঁ, জেনে অবাক লাগলেও এমনটাই ঘটিয়েছে, মোহনবাগানের অনূর্ধ্ব 14 দল। বাগানের খুদেদের দাপটে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়েছিল শহরের ঐতিহ্যবাহী দল মহামেডানের।

প্রতিপক্ষের দুর্গ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে মোহনবাগান

আজ অর্থাৎ বুধবার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব 14 সাব জুনিয়ার ইউথ লিগে মুখোমুখি হয়েছিল মহামেডান এবং মোহনবাগান। সাদা-কালোদের ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়ে গিয়েছে মোহনবাগান। এদিন সবুজ মেরুনের শাকিল শেখ, সিদু সোরেনদের আক্রমণ দেখে একেবারে কেঁপে গিয়েছিল প্রতিপক্ষ।

মোহনবাগানের জার্সি গায়ে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়েছিলেন খুদে প্রতিভারা। সেই সূত্রেই প্রতিপক্ষ দলকে প্রায় দুই ডজন গোল খাইয়ে ইতিহাস তৈরি করে ফেলেছেন তারা। মোহনবাগানের এমন সাফল্যের নেপথ্যে রয়েছে অনুব্রত বাউল দাসের 8টি গোল। গোল করেছেন দর্পণও। তাঁর পা থেকে 6 গোল পেয়েছে মোহনবাগান। এই দুই ফুটবলারই বাগানে শিবিরে সবচেয়ে বেশি গোল জুড়েছেন।

অবশ্যই পড়ুন: দিঘাপ্রেমীদের জন্য সুখবর, সমুদ্রনগরীতে তৈরি হবে নতুন হোটেল

এই দুই ফুটবলার ছাড়াও মোহনবাগানের হয়ে দুটি করে গোল করেছেন সিদু, কার্তিক হেমব্রম এবং অধিনায়ক সাগ্নিক কুন্ডু। এছাড়াও একটি করে গোল পেয়েছেন যীশু চক্রবর্তী, শেখ সাকিবউদ্দিন এবং জিয়ন হাঁসদা। বলাই বাহুল্য, বিশ্ব ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল ব্যবধানে জয়ের রেকর্ড 36-0। সেই রেকর্ড ভাঙতে না পারলেও প্রতিবেশী দলকে 23 গোল খাইয়ে উচ্ছসিত মোহনবাগানের প্লেয়াররা।

Leave a Comment