বিক্রম ব্যানার্জী, কলকাতা: কঠোর সিদ্ধান্ত নিয়েও সেখান থেকে সরে আসার নামই পাকিস্তান! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাথে না খেলার নাটক দেখিয়ে ফের বুঝিয়ে দিলেন মহসিন নকভিরা (Pakistan Cricket Board)। গত, 1 ফেব্রুয়ারি T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দল না নামানোর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার। সেই সিদ্ধান্তকে মাথায় নিয়েই, PCB ও জানিয়ে দেয় বিশ্বকাপ খেললেও ভারতের সাথে খেলবে না তারা। এমন সিদ্ধান্তের ঠিক 8 দিনের মধ্যেই পাল্টি খেলো পাকিস্তান। বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের চাপের মুখে অবশেষে বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি পাকিস্তান। আর এমন সিদ্ধান্ত জানানোর পরই ফাঁস হয়ে গেল পাক ক্রিকেট বোর্ডের কুকীর্তি!
বাংলাদেশকে নিজে থেকেই চিঠি লিখতে বলেছিল PCB!
বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। আর সেটা হলে বিশ্ব ক্রিকেট সংস্থার লাভের যে অংশ ভাগ হিসেবে পায় বিভিন্ন সদস্য দেশগুলি সেই পরিমাণও অনেকটাই কমবে। এসব নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের সাথে খেলার অনুরোধ জানিয়ে চিঠি লেখে ক্রিকেট শ্রীলঙ্কা। চিঠি দেয় বাংলাদেশও। একই পথ অনুসরণ করে সংযুক্ত আরব আমিরশাহী।
তবে মজার বিষয়, স্বইচ্ছায় নয় বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথাতেই নাকি নকভিদের চিঠি লিখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিটিআই সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন, তারা যেন PCB কে একটি চিঠি লেখে। যেই চিঠিতে লেখা থাকবে, BCB চায় পাকিস্তান বিশ্বকাপে ভারতের সাথে খেলুক। সেই মতোই, পাকিস্তান বোর্ডকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। সূত্রের খবর, বাংলাদেশের অনুরোধকে সামনে রেখেই পাকিস্তান দেখাতে চেয়েছিল, ভাইজান বাংলাদেশ চাইছে বলেই তারা ভারতের সাথে খেলছে। তবে দুঃখের বিষয়, সেই কুকীর্তি এবার ফাঁসই হয়ে গেল নকভিদের!
অবশ্যই পড়ুন: ভারতীয় প্লেয়ারদের সাথে থাকতে পারবেন না তাঁদের স্ত্রীরা! কঠিন সিদ্ধান্ত BCCI-র
উল্লেখ্য, গত রবিবার, বিভিন্ন বন্ধু দেশের তরফ থেকে চিঠি পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে ভার্চুয়াল বৈঠক হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এরপর গতকাল রাতে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ম্যারাথন বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। সেখানেই নাকি পাক প্রধান সিদ্ধান্ত নিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে।