ট্রেনে করেই যেতে পারবেন চারধাম, পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে রেলপথ

Indian Railways Is Making rail track to connect Char Dham with Railway system

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী- হিন্দু ধর্মের এই বিশিষ্ট চারটি ধাম মিলিয়ে নাম রাখা হয়েছে চারধাম। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার যাত্রীর সমাগম হয় চারধাম যাত্রায়। ঈশ্বরের টানে পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে চারধামে পৌঁছতে যথেষ্ট কষ্ট সহ্য করতে হয় তীর্থযাত্রীদের। এবার সেই কষ্ট লাঘব করতেই চারধামকে রেলপথে (Indian Railways) জুড়ছে কেন্দ্রীয় সরকার। News 18 এর এক প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখন্ড রাজ্যের সমস্ত শহরের সাথে চার ধামের সংযোগ বাড়াতে ময়দানে নেমেছে রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে পাহাড়ের বুক চিরে চারধাম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি অন্যতম।

পাহাড়ের বুক চিরে ছুটবে ট্রেন

রেলমন্ত্রক সূত্রে খবর, প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থীর ভিড়কে সামনে রেখে পাহাড়ের দুর্গম পরিবেশে যাত্রীরা যাতে সহজেই চারধাম যাত্রা করতে পারেন সেই লক্ষ্যে আগেই শুরু হয়েছিল 327 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ। উত্তরাখণ্ডের দেরাদুন এবং কর্ণপ্রয়াগ হয়ে গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথের মধ্যে জোর কদমে চলছে সেই রেলপথ নির্মাণের কাজ। আপাতত যা খবর, ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত 125 কিলোমিটার দীর্ঘ রেলপথের কাজ প্রায় শেষের পথে।

এছাড়াও ওই লাইনে যে 14.58 কিলোমিটার দীর্ঘ রেলওয়ে টানেল তৈরি করা হচ্ছে তার কাজ প্রায় 70 শতাংশ সম্পন্ন হয়েছে বলেই খবর। শুধু তাই নয়, শ্রীনগর গরহওয়াল, গোচর এবং কালেশ্বরের এলাকাগুলিকে সংযুক্ত করার জন্য যে মোটর সেতু নির্মাণের কাজ চলছিল তাও ইতিমধ্যেই শেষ হয়েছে। রেলের একটি সূত্র দাবি করছে, ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত 125 কিলোমিটার দীর্ঘ রেল লাইনের 105 কিলোমিটার লাইন অন্তত 16টি টানেলের মধ্যে দিয়ে যাবে। এই টানেলগুলি ছাড়াও, 12টি নিষ্কাশন টানেল এবং ক্রস পাস প্যাসেজও তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, চারধামের সাথে যে রেলপথকে জুড়ে দেওয়া হচ্ছে সেই রেল ট্র্যাক তৈরি হবে মেট্রো রেলের আদলে।

অবশ্যই পড়ুন: DA নিয়ে চিন্তার দিন শেষ! সরকারি কর্মীদের জন্য সুখবর

প্রসঙ্গত, দেরাদুন, তেহরি, পাউরি, গাড়ওয়াল, রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তর কাশির মতো জায়গাগুলি হয়েই যাবে রেলপথ। মূলত পাহাড়ি দুর্গম পরিবেশে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত রেললাইন প্রস্তুত করাটা ভারতীয় রেলের জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে সেই চ্যালেঞ্জ লুফে নিয়েই যাত্রীদের সুবিধার্থে কাজ করে চলেছে রেল। রেলমন্ত্রক জানিয়েছে, রেল প্রকল্পের কাজ পরিকল্পনা মাফিক এগোলে খুব শীঘ্রই রেলপথে জুড়বে চারধাম। তাতে ভারতের এই চার হিন্দু ধামে যাত্রা অনেকটাই আরামদায়ক এবং সহজ হবে পুণ্যার্থীদের জন্য।

Leave a Comment