ডানা ছাঁটল AAP, বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা? বাড়ল জল্পনা

সহেলি মিত্র, কলকাতা: সরিয়ে দেওয়া হল রাঘব চাড্ডা (Raghav Chadha)-কে। জানা গিয়েছে, রিপোর্ট অনুযায়ী, আচমকাই আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রাজ্যসভায় তাঁর কথা বলার অধিকারও খর্ব করা হয়েছে। সেইসঙ্গে আম আদমি পার্টি এখন রাঘব চাড্ডার জায়গায় একজন নতুন উপনেতা নিয়োগ করেছে। কে সে? কেনই বা এমন চরম সিদ্ধান্ত নিল দল? সে বিষয়ে বিশদে জেনে নেবেন।

রাঘব চাড্ডাকে সরিয়ে দিল আপ

আম আদমি পার্টির সাংসদ অশোক মিত্তাল এখন রাজ্যসভার উপনেতা হবেন। এ বিষয়ে আম আদমি পার্টি রাজ্যসভা সচিবালয়ে একটি চিঠি জমা দিয়েছে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে হঠাৎ রাঘব চাড্ডাকে কেন সরিয়ে দেওয়া হলো দলের তরফে? সূত্রের খবর, আম আদমি পার্টি রাজ্যসভা সচিবালয়কে এও জানিয়েছে যে, সাংসদ রাঘব চাড্ডাকে সংসদে কথা বলার জন্য সময় বরাদ্দ করা উচিত নয়। রাঘবের বিরুদ্ধে এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন তিনি রাজ্যসভায় জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন।

আরও পড়ুনঃ ১৩ বছর পর রেকর্ড! RBI-র চালে একধাক্কায় ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল টাকা

বিমানবন্দরে ১০ টাকার চা হোক বা ডেলিভারি বয়দের বিষয়, ফোনের রিচার্জের দাম বৃদ্ধি, সবসময়ে রাঘব জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সতর্ক করেছিল যে তিনি আলোচনা ছাড়াই কিছু নির্দিষ্ট বিষয়ে কথা বলছেন। এরকম যেন তিনি ভবিষ্যতে না করেন। তিনি রাজ্যসভায় কোন কোন বিষয় উত্থাপন করবেন, সে বিষয়ে দলকে আগে থেকে জানাতে হবে, কিন্তু নেটা নাকি তা করতে অস্বীকার করেন। এখন এই ঘটনার পর থেকেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা?

বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা?

তবে, আম আদমি পার্টি এই সিদ্ধান্তের পেছনের কারণ প্রকাশ করেনি। মনে করা হচ্ছে, শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি অনুসরণে ব্যর্থতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। রাঘব চাড্ডার বিরুদ্ধে আম আদমি পার্টির নীতির বিরুদ্ধে কথা বলার অভিযোগ উঠেছে। এমনকি রাউজ অ্যাভিনিউ আদালত থেকে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়া খালাস পেলেও রাঘব চাড্ডার তরফে কোনো মন্তব্য করা হয়নি। তবে কি দলে ধীরে ধীরে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন নেতা?  বর্তমানে রাজ্যসভায় আম আদমি পার্টির সীমিত সংখ্যক সাংসদ রয়েছেন। সঞ্জয় সিং জেলে থাকায়, রাঘব চাড্ডাকে অনানুষ্ঠানিকভাবে উপনেতার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিতর্কে সক্রিয় ছিলেন। তবে, দলটি মনে করে যে ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতির চেয়ে সম্মিলিত সিদ্ধান্তই বেশি জরুরি।

Leave a Comment