তৃণমূল ছেড়ে হুমায়ুনের JUP-তে ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই, কে এই ইয়াসির হায়দার?

Son-in-Law of Firhad Hakim

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। ২৬ এর নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক অন্দরে ঘটছে একের পর এক ঘটনা। সেই আবহে এবার নতুন করে আলোচনায় উঠে আসলো রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববির প্রাক্তন জামাই ইয়াসির হায়দারের নাম (Son-in-Law of Firhad Hakim)। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে এক সভায় তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দল জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোড় আলোচনা।

একসঙ্গে একাধিক নেতার যোগদান

উল্লেখ্য, রেজিনগরের এই সভায় শুধুমাত্র ইয়াসির হায়দার নন, বরং আরও একাধিক পরিচিত রাজনৈতিক ব্যক্তি জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছেন। তাদের মধ্যে রয়েছেন হুমায়ুন কবীরের ছেলে তথা বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ গোলাম নবী আজাদ রবীন, পঞ্চায়েত সমিতির দলনেতা তথা তৃণমূল নেতা জহিরউদ্দিন মোল্লা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক পীরজাদা বসিরহাট হুমায়ুন আমিন। তাঁদের যোগদানে হুমায়ুন কবীরের দলের সাংগঠনিক শক্তি যে অনেকটাই বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

কে এই ইয়াসির হায়দার?

একাধিক রিপোর্ট খতিয়ে জানা যাচ্ছে, ইয়াসির হাইদার এক সময় তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফিরহাদের জামাই থাকাকালীন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব সংগঠনের রাজ্য সম্পাদকের দায়িত্বও সামলেছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদের পর ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। এরপর ২০২৩ সালে তিনি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসেও যোগ দেন। এখন বসিরহাট কেন্দ্রকে সামনে রেখেই তিনি নিজের রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। ইয়াসির নিজেও জানিয়েছেন, অতীতে তৃণমূলের কাজ করার অভিজ্ঞতা তাঁর নতুন রাজনৈতিক যাত্রার ক্ষেত্রে সাহায্য করবে।

আরও পড়ুন: রাশিয়া নয়, এই দেশ থেকে ভারতকে তেল আমদানি করতে বলছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প!

এদিকে ইয়াসিরের এই দলবদলকে একেবারে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। কারণ, শাসকদলের এক মুখপাত্র বলেছেন, এদের কোনও স্থায়ী রাজনৈতিক আদর্শই নেই। আজ এক দল, কাল আরেক দল। এতে তৃণমূলে কোনও রকম প্রভাব পড়বে না। তৃণমূলে নেতৃত্বের স্পষ্ট দাবি, ইয়াসিরের সঙ্গে বর্তমানে দলের কোনও সম্পর্ক নেই। ফলে তাঁর দল বদলের প্রভাব শূন্য।

Leave a Comment