দক্ষিণবঙ্গের ৩ জেলায় শীতের কাঁপুনি, থাকবে কুয়াশার দাপটও, আজকের আবহাওয়া

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগেই ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। তবে কি বাংলায় ফের শীত কামব্যাক করছে নাকি এরই মধ্যে সেই চেনা ভ্যাপসা গরম ফিরতে চলেছে? ইতিমধ্যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে বাংলায় শীত থমকে গিয়েছে। ফিকে হয়ে গিয়েছে ঠান্ডা। ফলে মন খারাপ শীতপ্রেমীদের। যাইহোক, আলিপুর আবহাওয়া অফিসের মতে, আপাতত তাপমাত্রার এহেন ওঠানামা অব্যাহত থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই। আজ শনিবার সকাল থেকেই বেশ শীত শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়লে এই শীত থাকবে না, গায়ে রাখা যাবে না সোয়েটার, জ্যাকেট। আরও বিশদে জেনে নিন আজকের আবহাওয়া (Weather Today) সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ শনিবার সপ্তাহান্তে শীত থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়। কলকাতা-সহ বাকি জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লেই পরিষ্কার আকাশ।

আজ শীত থাকতে পারে বীরভূম, নদীয়া, বাঁকুড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ রবিবার আবার কিছুটা পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

Image

আরও পড়ুনঃ ৩০০০-র টিকিট মিলবে ১৫০০-তে? বাজেটে ট্রেনে ভ্রমণের খরচ কমাতে পারে রেল

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আজও উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে বলে খবর। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জেলার উদ্দেশ্যে। আজ থেকে আগামী পাঁচদিন দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রয়েছে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা।

Leave a Comment