দক্ষিণবঙ্গে গরম বাড়লেও ৪ জেলায় কাঁপুনি ধরা শীত, আজকের আবহাওয়া

South Bengal Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ বেলায় তীব্র গরম আবার রাতে হাড় কাঁপানো ঠান্ডা, এখন ঠিক এমনই আবহাওয়ার খামখেয়ালীপনা দেখছেন বাংলার মানুষ। শীতটাও ঠিক পুরোপুরিভাবে যাচ্ছে না, আবার গরমও পড়ছে না। এরকম আবহাওয়া আর কতদিন বাংলায় বিরাজ করবে? আগামী দিনে কি শীতের কামব্যাক করার সম্ভাবনা রয়েছে? এখন এসকল প্রশ্ন তুলেই ব্যতিব্যস্ত হচ্ছেন আমজনতা। আবহাওয়া অফিসের মতে, এবারের সরস্বতী পুজোটাও উষ্ণ আবহাওয়ার মধ্যে দিয়েই কাটতে চলেছে। আজ বৃহস্পতিবার আবার গণেশ পুজো। সকাল থেকেই বেশ গরম অনুভূত হচ্ছে। একদম কাকভোরে ঠান্ডার শিরশিরানি থাকলেও যত সকালে সূর্য মাথার ওপর উঠছে গরমটাও ভালোমতো জানান দিচ্ছে। আজ কি আর পারদ কমবে? বৃষ্টি হবে? জানতে পড়ে ফেলুন আর্টিকেলটি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে (Weather Today)। শীতের যেন লেশমাত্র থাকছে না দিনের বেলা কিছু জেলায়। তবে আবার পশ্চিমের জেলাগুলিতে শীত ভালো মতই দাপিয়ে বেরাচ্ছে। আজও যার ব্যতিক্রম নেই। আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, দিনের শুরুটা মৃদু থাকবে এবং তাপমাত্রা ১৩-২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতার মাত্রা মাঝারি থাকবে। অন্যান্য জেলার কথা বললে, আজ শুধু বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদীয়া জেলার সর্বনিম্ন পারদ ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ লক্ষ্মীবারে টাকার পাহাড়ে উঠবে ৩ রাশি! আজকের রাশিফল, ২২ জানুয়ারি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ২৩শে জানুয়ারি পর্যন্ত ভোরে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। কিছু জায়গায় মহাসড়কে দৃশ্যমানতা প্রায় ২০০ মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। যাইহোক, আজ থেকে আগামী কয়েকদিন কলকাতায়, তাপমাত্রা ঋতুগত স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে আশা করা হচ্ছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪-২৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩-১৫° সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আইএমডি কলকাতা পূর্বাভাস দিয়েছে যে তাৎক্ষণিকভাবে কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হবে না, যার ফলে সরস্বতী পুজো আনন্দের সঙ্গেই উদযাপন করতে পারবেন আপনি।

Image

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও দিনের তাপমাত্রা বেশ বেড়েছে। যদিও আজ দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গে ভোরের দিকে আপাতত ঘন কুয়াশার দাপট দেখা যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজও সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা জেলার জন্য।

Leave a Comment