সহেলি মিত্র, কলকাতাঃ বছরের শুরুতেও প্রবল ঠান্ডায় কাঁপছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের বাংলায়। এত শীতে এক কথায় নাজেহাল অবস্থা সকলের। কীভাবে কী করলে শরীর গরম রাখা যায়, সেই উপায় খুঁজছেন সকলে। কিছুতেই কিছু সুরাহা যেন হচ্ছে না। তারওপর গোঁদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা। আজ বৃহস্পতিবারও জেলায় জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। আজ ছুটির দিন আপনারও কি বাড়ি থেকে বেরনোর প্ল্যান রয়েছে? তাহলে বেরনোর আগে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজও অতিরিক্ত শীতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলায়। শৈত্যপ্রবাহ হতে পারে দুই বর্ধমান এবং বীরভূম জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাকি জেলাগুলির তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে খবর।
আরও পড়ুন: এইদিন ঢুকবে তরুণের স্বপ্ন প্রকল্পের ১০,০০০ টাকা, জানাল বিকাশ ভবন
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নামতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ থেকে আগামী তিন দিন উপ-হিমালয় জেলা কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। আজও শীতের ব্যাপক প্রকোপ থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। তাপমাত্রা থাকতে পারে ৩ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Sodo Casino Earthgang, huh? Never heard of it. Is it legit? Should give it a try. See for yourself: sodocasinoearthgang