বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও যেসব স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেয় তাদের পোশাকি নাম মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। সেই তালিকায় বিগত দিনগুলিতে ঢুকে পড়েছে একাধিক ছোট-বড় সংস্থার স্টকগুলি। তবে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যেসব স্টক সেই লিস্টে রয়েছে সেলউইন ট্রেডার্সের পেনি স্টকও। সবচেয়ে মজার বিষয়, এই স্টকে টাকা রেখে অল্প সময়ের মধ্যে ডবল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এক কথায়, বিনিয়োগ করে পেছন ফিরে তাকাতে হয়নি… আগামীতেও এই স্টকের দাম বাড়তে পারে বলেই আশা রাখছেন শেয়ার বাজারের সাথে যুক্ত অনেকেই।
এই স্টক 1 লাখকে 2 লাখ বানিয়েছে!
বিগত দিনগুলিতে শেয়ার মার্কেটে যেভাবে টাকা ডুবেছে বিনিয়োগকারীদের। তাতে নতুন করে কোনও স্টকে বিনিয়োগ করতে রীতিমত ভয় পাচ্ছেন অনেকে। ঠিক সেই আবহে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে সেলউইন ট্রেডার্স স্টক। বলাই বাহুল্য, মাত্র এক বছরের মধ্যে এই স্টকটি ইনভেস্টরদের একেবারে 112 শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ গত বছরের জানুয়ারিতে যদি কেউ এই স্টকে 1 লাখ টাকা রেখে থাকতেন তবে আজকের দিনে তাঁর মোট আমানতের পরিমাণ হতো 2 লাখ টাকারও বেশি।
বলে রাখি, গত শুক্রবার শেয়ার মার্কেট কিছটা গতি পেতেই এই স্টকের দাম 4.69 শতাংশ বেড়ে এক ধাক্কায় 8 টাকা 93 পয়সায় পৌঁছেছিল। শেষবারের মতো ওই দামেই ক্লোজ হয়েছিল স্টকটি। বলাই বাহুল্য, গত তিন মাসে এই স্টকের দাম 0.53 শতাংশ পর্যন্ত কমেছে। সেখানে গত এক মাসে এই স্টকের দাম কমেছে 7 শতাংশ পর্যন্ত। কিন্তু যদি গত এক সপ্তাহের হিসেব করা হয় সেক্ষেত্রে এই স্টকটি এক ধাক্কায় 9.44 শতাংশ পর্যন্ত লাফ দিয়েছে।
অবশ্যই পড়ুন: জলে গেল বিরাট কোহলির হাড়ভাঙা লড়াই, ভারতকে জোর ধাক্কা দিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
অনেকেই হয়তো জানেন না, 2024 সালে সেলউইন ট্রেডার্সের শেয়ার বিভাজনের পর গত বছরের অক্টোবরে এই সংস্থাটি 8টি শেয়ার কিনলে সাথে একটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে বোনাস হিসেবে দিচ্ছিল। সেই সময় যারা এই স্টকে বিনিয়োগ করেছেন তারা আজ লাভের ঘরে। হিসেব করে দেখতে গেলে এই স্টক গত দু বছরে বিনিয়োগকারীদের একসাথে 220 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। তবে 5 বছরের হিসাব করলে এই স্টক থেকে 317 শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন অনেকে। যেটা না বললেই নয়, দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে এই স্টকের দাম সর্বোচ্চ 14 টাকা 39 পয়সা এবং সর্বনিম্ন 2 টাকা 71 পয়সা হয়েছিল। বহু অভিজ্ঞ বিনিয়োগকারীর দাবি, আগামীতেও এই স্টক লাভের মুখ দেখাবে।