বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরই ধস নেমেছিল শেয়ার বাজারে। ডুবেছিল বহু বিনিয়োগকারীর কষ্টের অর্থ (Stock Market)। এমন বহু স্টক যেগুলি মাথা তুলে দাঁড়িয়ে ছিল, সেগুলির অবস্থা একেবারে ধরাশায়ী হয়ে পড়ে এক ধসেই। তবে দুদিনের মধ্যেই ফের চাঙ্গা শেয়ার মার্কেট। মঙ্গলবার, ধাক্কা সামলে উঠে নতুন করে ছন্দে ফিরছে একের পর এক স্টক। সেই তালিকায় রয়েছে একাধিক পেনি স্টকও। তাদের মধ্যে ইনভেস্টরদের নজর কেড়েছে ভারতের সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি পরামর্শদাতা সংস্থা সিলভারলাইন টেকনোলজিসের স্টক। যা বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে।
শীঘ্রই শেয়ার মার্কেটে ঝড় তুলতে পারে এই স্টক!
কিছুদিন আগেও ভারতীয় সংস্থাটির স্টক লসে রান করছিল। তবে সংস্থাটি নিজেদের ব্যবসায়িক খাতে ক্রমাগত মুনাফা অর্জনের ফলে স্টকটির দাম ধীরে ধীরে বাড়তে থাকে। শেষবারের মতো, গত সোমবার এই সংস্থা সিলভার এআই নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ওয়েব প্ল্যাটফর্ম চালু করার কথা ঘোষণা করে। আর তারপরই তড়িঘড়ি এক ধাক্কায় এই স্টকের দাম 5 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। আজ মঙ্গলবার সেই বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে স্টকটি।
বলে রাখি, মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত ভারতীয় আইটি পরামর্শদাতা সংস্থা সিলভারলাইন টেকনোলজিস লিমিটেডের একটি স্টকের দাম ছিল 10 টাকা 40 পয়সা। বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই স্টক শেয়ার মার্কেটে একপ্রকার ঝড় তুলতে পারে। বেশ কিছু ব্রোকারেজ ফার্মও এই স্টকে আস্থা রাখছে। তাদের দাবি, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই স্টকের দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তে পারে। মূলত সে কারণেই যত দ্রুত সম্ভব এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।
অবশ্যই পড়ুন: ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
উল্লেখ্য, গত 2 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ফাইলিং করার সময় এই ভারতীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি পরামর্শদাতা সংস্থাটি ঘোষণা করেছিল, তারা শীঘ্রই নিজস্ব এআই সক্ষম ওয়েব প্লাটফর্ম সিলভার এআই চালু করতে চলেছে। সংস্থাটি জানায়, তাদের এই পদক্ষেপ আগামীতে দেশে তৈরি প্রযুক্তিভিত্তিক পণ্যের প্রচার, পরবর্তী প্রজন্মের ডিজিটাল সমাধানসহ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে জোরালো উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। না বললেই নয়, সিলভারলাইন টেকনোলজিস লিমিটেড স্টকটি অভিজ্ঞ বিনিয়োগকারী কেতন পারেখের K10 স্টকগুলির তালিকায় রয়েছে।