সৌভিক মুখার্জী, কলকাতা: 2025 এর শেষ মাসে Yamaha India কার্যত রেকর্ড করল। বহু প্রতীক্ষিত Yamaha XSR 155 লঞ্চের পর এমন সাড়া মিলেছে যে এই প্রথম কোনও একটি মডেল সংস্থা সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকের তালিকায় উঠে আসলো। শুধু তাই নয়, এই বাইকের জেরে ডিসেম্বর মাসে Yamaha এর মোট বিক্রি বেড়েছে প্রায় 50 শতাংশ। কী বলছে সামগ্রিক রিপোর্ট?
রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর মাসে ভারতের Yamaha মোট 54,914 ইউনিট বাইক এবং স্কুটার বিক্রি করতে পেরেছিল। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র 36,780 ইউনিট। অর্থাৎ, এক বছরে বিক্রি বেড়েছে প্রায় 49.3 শতাংশ। আর এই বৃদ্ধির নেপথ্য সবথেকে বড় ভূমিকা রেখেছে সদ্য লঞ্চ হওয়া Yamaha XSR 155।
প্রথম মাসেই বেস্ট সেলার Yamaha XSR 155
লঞ্চের পর প্রথম মাসেই Yamaha XSR 155 বিক্রি হয়েছে 14,951 ইউনিট, যা কিনা Yamaha এর মোট দেশীয় বিক্রির 25 শতাংশেরও বেশি। সহজ ভাষায় বলতে গেলে, ডিসেম্বর মাসে বিক্রি হওয়া প্রতি চারটি Yamaha গাড়ির মধ্যে একটি ছিল XSR 155। কারণ, নিও-রেট্রো ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন আর আধুনিক ফিচার্সের জেরে তরুণ প্রজন্মের কাছে এই বাইক দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল।
অন্য মডেলগুলির বিক্রি কেমন ছিল?
এদিকে XSR 155 ছাড়াও কয়েকটি মডেল ভালো পারফরমেন্স দেখিয়েছে। রিপোর্ট বলছে, RayZR স্কুটার 14,153 ইউনিট বিক্রি হয়েছে, যা বার্ষিক বৃদ্ধির হার 17.92%। পাশাপাশি FZ সিরিজ বিক্রি হয়েছে 10,291 ইউনিট, যা 20.25% বৃদ্ধি এবং Yamaha R15 বিক্রি হয়েছে 5453 ইউনিট, যা 47.73% বৃদ্ধি।
তবে অন্যান্য কিছু মডেলেৎ অনেকটাই বিক্রি কমেছে। Fascino স্কুটি বিক্রি কমেছে 15.43%, MT-15 বিক্রি কমেছে 15.72 ইউনিট, Aerox স্কুটার বিক্রি কমেছে 17.39 ইউনিট এবং R3 ও MT-03 মাত্র 2 ইউনিট করে বিক্রি হয়েছে। তবে Yamaha এর বাজারে Yamaha XSR 155 গোটা ছবিটাই যে বদলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ভাইরাল কাকলী ফার্নিচারের মালিক আজ সর্বস্ব হারিয়ে ফকির, কীভাবে হল এমন? জানুন কাহিনী
Yamaha XSR 155 এর মূল ফিচার্স
জানিয়ে রাখি, XSR 155 গাড়িতে রয়েছে 155cc একটি লিকুইড কুল্ড ইঞ্জিন, যার সঙ্গে আবার VVA প্রযুক্তি দেওয়া। এই ইঞ্জিন 18.1 bhp পাওয়ার এবং 14.2 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি 6 স্পিড গিয়ারবক্স দেওয়া রয়েছে এবং Assist ও Slipper Clutch এর মতো ফিচার্স পাওয়া যায়। অন্যদিকে সেফটির দিক থেকে এই গাড়িটিতে দেওয়া রয়েছে USD ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক, সামনে 282 মিমি ডিস্ক ব্রেক, পিছনে 220 মিমি ডিস্ক ব্রেক, ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের মতো সব আধুনিক ফিচার্স, যা এটিকে আরও তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলেছে।