দাম ২২ টাকারও কম, শেয়ার বাজারের দৈন দশার মধ্যেও আপনার পকেট ভরাবে এই স্টক!

Stock To Invest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ারবাজারের চরম দুর্দশার মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে (Stock To Invest)। সেই তালিকায় রয়েছে বেশ কিছু পেনি স্টকও। যদিও এমন অনেকেই রয়েছেন যাঁরা সেই সব স্টকে বিনিয়োগ না করে আজ পস্তাচ্ছেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে চিন্তার কোনও কারণ নেই। জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম ভেনচুরা সিকিউরিটিজ একটি স্টকে আস্থা রেখেছে। এই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে এই স্টকের দাম অনেকটাই বাড়বে। তাতে পকেট ভরবে বিনিয়োগকারীদের।

এই স্টকে টাকা রাখলে পকেট ভরবে বিনিয়োগকারীর!

ব্রোকারেজ ফার্ম ভেনচুরা সিকিউরিটিজ নতুন বছরের জন্য ইয়েস ব্যাঙ্কের স্টকের উপর আস্থা রেখেছে। এই ব্লোকারেজ ফার্মটি বলছে, আগামী দিনে শেয়ারবাজারের উত্থান পতনের মধ্যে দিয়েও ইয়েস ব্যাঙ্কের স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেবে। সংস্থাটির বক্তব্য, আগামী 24 মাস অর্থাৎ দু বছরের মধ্যে এই স্টক বিনিয়োগকারীদের 47 শতাংশ বা তারও বেশি রিটার্ন দেবেন। ব্রোকারেজ ফার্মটি ইতিমধ্যেই এই স্টকের দাম ঠিক করে দিয়েছে।

প্রথমে বলে রাখি, আজ অর্থাৎ বৃহস্পতিবার শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম ছিল 21 টাকা 69 পয়সা। তবে এই ব্রোকারেজ ফার্মটি দাবি করছে, ইয়েস ব্যাঙ্কের স্টকগুলি আগামী 24 মাসের মধ্যে 32 টাকায় পৌঁছবে। পরবর্তীতে এই স্টকের দাম আরও বাড়বে বলেই মনে করছেন এই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা।

অবশ্যই পড়ুন: সরস্বতী পূজায় চাকরির সুযোগ আসবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৩ জানুয়ারি

বলাই বাহুল্য, ইয়েস ব্যাঙ্ক বিগত দিনগুলিতে ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে এই সংস্থার নিট মুনাফা 55.4 শতাংশ পর্যন্ত বেড়ে 952 কোটি টাকায় দাঁড়িয়েছে। নতুন শ্রম আইনের কারণে 155 কোটি টাকার গ্রাচুইটি ব্যয় বাদ দিলেও শেষে এই সংস্থার মুনাফা দাঁড়িয়েছে 1068 কোটি টাকায়। অর্থাৎ বার্ষিক লভ্যাংশ 74.4 শতাংশ পর্যন্ত বেড়েছে। মূলত এই সব কারণেই এই ব্রকারেজ ফার্মটি বিশ্বাস করে এই সংস্থার স্টকের দাম আগামী দিনে অনেকটাই বাড়তে পারে। শুধু তাই নয়, ইয়েস ব্যাঙ্কের স্টকে বাই রেটিং দিয়ে বিনিয়োগকারীদের যত দ্রুত সম্ভব এই স্টক কেনার পরামর্শ দিচ্ছে জনপ্রিয় ফার্ম ব্রোকারেজ ফার্ম ভেনচুরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment