সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান, ফের একবার শুরু হল ৩১ নং রুটে এসবিএসটিসি বাস পরিষেবা (SBSTC Bus)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। লম্বা কিছু সময় ধরে হুগলীর শ্রীরামপুর থেকে শুরু করে রাজবলহাটের মানুষ এই ৩১ নম্বর রুটের বাস পরিষেবা চালু করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই বিষয়ে রাজ্য পরিবহণ দফতর উদ্যোগ নেয় এবং পুনরায় এই দুই জায়গার মধ্যে বাস পরিষেবা চালু করা হল। রবিবার থেকে শুরু হয়েছে পরিষেবা। এর ফলে লাভবান হবেন বহু মানুষ। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
ফের চালু হল ৩১ নম্বর রুটের বাস পরিষেবা
ইতিমধ্যেই এই বাস পরিষেবা পুনরায় চালু করার জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী তথা বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছেন মানুষ। যাইহোক চলুন এবার জেনে নেওয়া যাক বাসটির সময়সূচি সম্পর্কে। জানা গিয়েছে, রাজবলহাট থেকে একটি বাস ছাড়বে সকাল ৭ টা ৪০ মিনিটে। অপরদিকে শ্রীরামপুর থেকে ১০ টা ১৫ মিনিটে ছাড়বে বাস। এছাড়াও রাজবলহাট থেকে দুপুর ২ টোর সময় আরও একটি বাস ছাড়বে এবংগ শ্রীরামপুর থেকে ৫ টা ১০ মিনিটে ছাড়বে বাস।
আরও পড়ুনঃ এদের বাদ দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে! ঘোষণায় বিতর্ক
রুট সম্পর্কে বললে, বাসটি শ্রীরামপুর থেকে ছেড়ে ভায়া বারুইপাড়া, শিয়াখালা, ফুরফুরা, জাঙ্গিপাড়া হয়ে রাজবলহাট ঢুকবে। ফিরতি পথেও একই রুট থাকবে বলে খবর। যাইহোক, বিধানসভা ভোটের প্রাক্কালে এই রুটের বাস পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি সাধারণ মানুষ। যদিও এই বাস সার্ভিস নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কী বলছেন সাধারণ মানুষ?
সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, বলছি দাদা ২টো বাস সার্ভিস কি হবে। আর ফের ভোট মিটলে বন্ধ হয়ে যাবে না তো কি গ্যারেন্টি আছে? অন্য একজন লিখেছেন, ‘ বাস গুলোর এমনিতেই ১৫ বছর বয়স হয়ে গেছে কিছুদিনের মধ্যে কাটাই হয়ে যাবে তখন গ্যারান্টি সহকারে বন্ধ হয়ে যাবে।’ কেউ কেউ বলছেন, ‘ এর আগেও দুবার চালু করে বন্ধ করে দিয়েছে।’