দীর্ঘ ব্যর্থতার পর চ্যাম্পিয়ন হওয়ার মুখে, কীভাবে প্রিটোরিয়ার ভাগ্য বদলালেন সৌরভ গাঙ্গুলি?

Sourav Ganguly Team Pretoria Capitals Will Play in SA20 final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে বহু আগে থেকেই খেলছে প্রিটোরিয়া ক্যাপিটালস। তবে গত দুবছর চূড়ান্ত ব্যর্থতা দেখতে হয়েছে এই দলটিকে। তাই অনেক আশা ভরসা নিয়ে প্রিটোরিয়ার কোচের সিংহাসনে বসানো হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly)। আর সেই কাজটা যে একেবারেই ভুল হয়নি, ক্যাপিটালসকে ফাইনালে তুলে প্রমাণ করে দিয়েছেন দাদা। বুঝিয়েছেন, তিনি কামব্যাক কিং। প্রথমদিকে পাঁচ ম্যাচের একটিতে জয় দিয়ে শুরু করা প্রিটোরিয়া আজ চ্যাম্পিয়ন হওয়ার মুখে। ঠিক কোন মন্ত্রে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের এই দলের ভাগ্য বদলে দিলেন সৌরভ? জানতে চায় অসংখ্য ক্রিকেট ভক্ত।

কোন মন্ত্রে প্রিটোরিয়ার ভাগ্য বদলালেন সৌরভ?

ক্রিকেটার এবং প্রশাসকের দায়িত্বে আগেই সফলতার চূড়া ছুঁয়েছেন সৌরভ গাঙ্গুলি। সেই নামের সাথেই নতুন করে জুড়েছে কোচ পদবী। কোচিং কেরিয়ারের শুরুটা দুর্দান্ত হতে চলছে তাঁর। আজ অর্থাৎ রবিবার, দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের মুখোমুখি হবে দাদার দল। একটানা জয়ের পর মহামঞ্চে কামাল দেখাতে পারলেই কোচ হিসেবে প্রথম বারই চূড়ান্ত সফল হবেন সৌরভ।

কিন্তু যে দলটা একটা সময় ব্যর্থতার গণ্ডি পেরোতেই পারত না, চলতি টি-টোয়েন্টি লিগের প্রথম 5 ম্যাচের চারটিতেই হেরে বসেছিল.. সেই দলকে কোন মন্ত্রে ফাইনালে তুললেন সৌরভ গাঙ্গুলি? জানিয়েছেন প্রিটোরিয়ার অধিনায়ক কেশব মহারাজ। হেড কোচকে নিয়ে তাঁর বক্তব্য, “প্রধান কোচ হিসেবে দাদা সৌরভের প্রথম অভিযান এটি। তাই খুব উত্তেজিত ছিল। বহু বড় টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন দাদা। ওনার মতো ব্যক্তিত্ব থাকলে ড্রেসিংরুমের পরিস্থিতি বদলে যায়। খুব মাথা ঠান্ডা রেখে কাজ করেন লোকটা। আমাদেরও সব সময় ঠান্ডা মাথায় খেলার পরামর্শ দিচ্ছেন।”

অবশ্যই পড়ুন: বয়কট না ছাই! T20 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান, বোকা বনে গেল বাংলাদেশ

এদিন, সৌরভের প্রশংসায় পঞ্চমুখ হন কেশব। দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বলেন, “সৌরভ দাদা খুব ইতিবাচক একজন মানুষ। উনি সবার খেয়াল রাখেন। কারও কোনও অসুবিধা হলে উনি খোঁজ নেন। প্লেয়ারদের থেকে কীভাবে সেরাটা বের করে আনতে হবে সেটা বোধহয় তাঁর থেকে ভাল কেউ জানে না। সিজনের শুরুর দিকে আমরা ভালভাবে খেলতে পারিনি। তবে ধীরে ধীরে ছন্দে ফিরেছি।” এ বছর প্রিটোরিয়ার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে চূড়ান্ত আশাবাদী ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার এসব মহারাজ।

Leave a Comment