বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতকাল, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডকে শেষ যাত্রায় বাঁচিয়েছিলেন তিনিই। তাতেও শেষ রক্ষা হল না। টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ ব্যাটিং অর্ডারের কাছে মাথা নোয়াতে হল তাঁদের। এবার সেসব নিয়েই মুখ খুলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে হারের পর তিনি জানালেন, সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে কীভাবে জেতা যাবে সেই উপায় (New Zealand Captain On Team India)। এক কথায়, পরবর্তী ম্যাচগুলিতে টিম ইন্ডিয়াকে হারাতে দলের প্লেয়ারদের লক্ষ্য বেঁধে দিলেন অধিনায়ক।
ভারতকে হারানোর উপায় বাতলে দিলেন মিচেল
শুক্রবার, প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়াকে 209 রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। 200 রানের গণ্ডিও হয়তো টপকানো হতো না নিউজিল্যান্ডের, যদি না শেষ মুহূর্তে এসে 47 রানের অপরাজিত ইনিংস খেলতেন অধিনায়ক মিচেল। যদিও তাতে কাজ হয়নি। অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ইশান কিষাণের দাপুটে ইনিংসের জোরে 15.2 ওভারেই দ্বিতীয় টি-টোয়েন্টি পকেটে পুরে নেয় ভারত। আর তারপরেই নিজেদের পরাজয় নিয়ে মুখ খোলেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
ভারতের কাছে একটানা দুই ম্যাচে পরাস্ত হওয়ার পর কিউই অধিনায়ক জানালেন, ভারতের বিরুদ্ধে জিততে হলে আরও বেশি রান করা প্রয়োজন। নিউজিল্যান্ডের অধিনায়কের বক্তব্য, “আমার মনে হয়, ভারতের মতো দলের বিরুদ্ধে জিততে হলে 209 রানের লক্ষ্যে কাজ হবে না। জেতার জন্য 300 রান করতে হবে। ওদের দীর্ঘ এবং শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে। তাই জেতার ইচ্ছে থাকলে 300 রান করা প্রয়োজন।”
অবশ্যই পড়ুন: ৩২ বলে ৭৬ রান, দুর্ধর্ষ ব্যাটিং করা সত্ত্বেও কেন ইশানের উপর রেগে ছিলেন সূর্য? জানালেন নিজেই
এক কথায় বলা যায়, চলতি টি-টোয়েন্টি সিরিজের পরপর দুই ম্যাচে জোরালো ধাক্কা খাওয়ার পর পরবর্তী ম্যাচগুলিতে ভারতকে হারানোর উপায় বলে দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল। সেক্ষেত্রে বলাই যায়, এরপর থেকে নিউজিল্যান্ড যদি ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে তবে তাদের প্রধান লক্ষ্য থাকবে যেকোনও প্রকারে দুর্ধর্ষ ব্যাটিং দেখিয়ে 300 রানের গণ্ডি টপকানো। তবে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবদের মতো ধুরন্ধর বোলারদের সামনে এই কাজ যে কতটা কঠিন সেটা ভালভাবেই জানে নিউজিল্যান্ড।