“দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হত…” মন্তব্য রাজ চক্রবর্তীর, সবকিছু ঠিকঠাক আছে তো?

Raj Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: একসময়ে টলিউডে দেব-শুভশ্রীর অফ স্ক্রিন রসায়ন নিয়ে সিনেপাড়ায় কম চর্চা হত না। যদিও বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও এখনও যখন এই জুটি একফ্রেমে, একমঞ্চে দাঁড়ায় তখনও দর্শকদের উন্মাদনায় বিন্দুমাত্র খামতি থাকে না। যুগে যুগে কালে কালে যেখানে উত্তম-সুচিত্রা, শাহরুখ কাজলকে সকলে মনে রেখে দেয় সেখানে দেব শুভশ্রী জুটিও কম যায় না। এবার তাই এই জুটি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী। অন ক্যামেরায় অনুরাগীদের মন্তব্য নিয়ে সমালোচনা না করে দেব শুভশ্রীকে নিয়ে একই বাসনা তুলে ধরলেন রাজ (Raj Chakraborty)।

রাজের হাত ধরেই প্রেম শুরু দেব শুভশ্রীর

২০০৯ সালে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমেই বড় পর্দায় দেব-শুভশ্রী জুটি দর্শকদের নজরে এসেছিল, আর সেখান থেকেই তাঁদের প্রেমের সফর শুরু হয়েছিল। প্রথম ছবিই বক্স অফিসে ঝড় তোলে, আর পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও ডালপালা মেলতে শুরু করে। এর পরে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সুপারহিট ছবি মনে জায়গা করে নিয়েছিল দর্শকদের। তারপরেই শুরু হয় সবচেয়ে চর্চিত প্রেমের গল্প। কিন্তু সেই প্রেম বাস্তবে রূপ নিল না। অজানা কোনও কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর রিয়েল এবং রিল লাইফের সম্পর্ক। আর বড় পর্দায় দেখা যায়নি তাঁদের নতুন সিনেমা।

দেব শুভশ্রীর বন্ধুত্বের রি-ইউনিয়ন

প্রেম বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে যদিও শুভশ্রী গাঙ্গুলি ভালোবেসে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ যেমন হয়েছেন ঠিক তেমনই দেবও অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। দুজনেই যখন টলিউডে নিজেদের রাজত্ব নিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ঠিক এই সময়ই পুরনো প্রেম, সিনেমার ফ্রেমে ধূমকেতু হয়ে উঠেছে দেব শুভশ্রীর বন্ধুত্বের রি-ইউনিয়ন। বক্স অফিসে বেশ ভালো ভাবেই রিলিজ হয়েছে সেই সিনেমা। দীর্ঘ কয়েক বছর পর এইভাবে বড় পর্দায় দেব শুভশ্রীকে একসঙ্গে দেখে হল চিৎকারে রীতিমত ফেটে পড়েছিল। তাই এবার সেই আনন্দ এবং ভালোবাসাকে মাথায় নিয়ে আরও একবার আসতে চলেছে দেব শুভশ্রীর নয়া সিনেমা ‘দেশু-7’।

কী বলছেন রাজ চক্রবর্তী?

ধূমকেতুর পর দেশু-7 বড় পর্দায় আসার খবর ছড়িয়ে পড়তেই টলিউডে যেন ফের ঝড় উঠেছে। কিন্তু এত হইচইয়ের মাঝে ফের সোশাল মিডিয়ায় দেব-শুভশ্রীকে সামনে রেখে পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে শুরু হয়েছে ট্রোল। উঠে আসছে একাধিক মিম, কটূক্তি। অনেকেই বলেছেন ‘রাজ নয়, শুভশ্রীর স্বামী দেব হলেই জমত!’ অনুরাগীদের এহেন উন্মদনা নিয়ে একাধিক মন্তব্য উঠে আসছে। তবে এবার অনুরাগীদের গঞ্জনা, কটূক্তি নিয়ে মুখ খুললেন শুভশ্রীর পরিচালক স্বামী রাজ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমারও মনে হয়েছিল শুভশ্রীর দেবের সাথে বিয়ে হলে ভালো হত, কিন্তু শুভশ্রী আমার কপালে ছিল। আর শুভশ্রীর কপালেও আমি ছিলাম, কিছু করার নেই। আমার বিশ্বাস, দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও খুব খুশি থাকবে, কারণ দেব খুব ভালো ছেলে।”

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার থেকে ডিএ, পেনশন! এবারের বাজেটে বড় চমক দিতে পারে রাজ্য সরকার

দেব-শুভশ্রীর প্রসঙ্গে রাজ চক্রবর্তী বলেন, “আসলে আমাদের ভাবনা চিন্তা এখন যে পর্যায়ে, সেখানে এসব নিয়ে আমরা খুব একটা ভাবি না। সাধারণ মানুষ সেই পর্যায়টার সম্পর্কে অবগতই নয়। আমরা জানি আমাদের প্রায়োরিটি কী।” যদিও দেশু নিয়ে যখন লাইভে এসেছিলেন দেব শুভশ্রী সেই সময় অতীত নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন তাঁর। স্পষ্ট জানালেন, অতীতকে ভুলে এখন তাঁরা এগিয়ে গিয়েছেন, শুধুমাত্র পেশাগত নজরেই দেখছেন সবটাকে। আর এমন ভাবনার জন্য দেব ও শুভশ্রী দুজনেই ধন্যবাদ জানিয়েছেন রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে।”

Leave a Comment