দেরিতে চলে ট্রেন, রিপোর্টে ফাঁস রেলের পাংচুয়ালিটির কঙ্কালসার অবস্থা

Indian Railways Punctuality

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের ট্রেন সময় মতো চলাচল নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এনেছে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তাদের সম্প্রতিক রিপোর্ট বলছে, গত কয়েক বছরে রেলের সময়নিষ্ঠা (Indian Railways Punctuality) অনেকটাই কমেছে। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে ট্রেন সময় মতো চলার হার ছিল ৯০.৪৮%, সেখানে ২০২৩-২৪ সালে তা নেমে দাঁড়িয়েছে ৭৩.৬২%-এ।

পরিসংখ্যান কী বলছে?

লোকসভায় পেশ হওয়া পানচুয়ালিটি অ্যান্ড ট্রাভেল টাইম ইন ট্রেন অপারেশন ইন ইন্ডিয়ান রেলওয়ের শীর্ষ রিপোর্টে জানানো হয়েছে যে, ২০১৫-১৬ সালে এই হার ছিল ৭৭.৫১%, ২০১৮-১৯ সালে ছিল ৬৯.৩০%, ২০২১-২৪ সালে ছিল ৯০.৪৮%, ২০২৩-২৪ সালে ছিল ৭৩.৬২% এবং ২০২৪-২৫ সালে তা ৭৪.৬৭%-এ নেমে দাঁড়িয়েছে। বলতে গেলে, করোনা মহামারির সময় সময়নিষ্ঠা বাড়লেও তা আবারও তলানিতে ঠেকেছে।

আরও পড়ুনঃ দেরিতে চলে ট্রেন, রিপোর্টে ফাঁস রেলের পাংচুয়ালিটির কঙ্কালসার অবস্থা

এমনকি কমিটি শুধুমাত্র পরিসংখ্যান তুলে ধরনি, বরং সময়নিষ্ঠা মাপার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে। বর্তমানে ট্রেনের সময়নিষ্ঠা মাপে শুধুমাত্র গন্তব্য স্টেশনে পৌঁছনোর সময় ধরে। তবে অন্যান্য দেশে যাত্রা শুরুর স্টেশন থেকে শুরু করে মাঝ পথের গুরুত্বপূর্ণ স্টেশন, গন্তব্য স্টেশন সবকিছুই ধরা হয়। আর সব জায়গাতেই সময়নিষ্ঠা মূল্যায়ন করা হয়। ফলত, মাঝপথে দীর্ঘ দেরি হলেও শেষ স্টেশনে তুলনামূলকভাবে কম দেরিতে পৌঁছলে সেই হিসেবে ধরা হচ্ছে, যা বাস্তব ছবিকে আড়াল করছে বলেই মত প্রকাশ করছে কমিটি।

এমনকি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে রিপোর্টে। ভারতীয় রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর্যন্ত দেরি হলেও ট্রেনটিকে অন টাইম ধরা হয়। কমিটির মতে, এই ছাড় সময়নিষ্ঠার মানকে আরও কমিয়ে দেখাচ্ছে, আর যাত্রীদের বাস্তব অভিজ্ঞতা প্রতিফলিত হচ্ছে না।

আরও পড়ুন: ১০০০ টাকা বেতন বাড়লেও খুশি নন পার্শ্ব শিক্ষক থেকে আশা কর্মীরা, শুরু প্রতিবাদ

সবথেকে বড় বিষয়, ২০১৬-১৭ সালে চালু হওয়া মিশন রাফতার প্রকল্পের মূল লক্ষ্য ছিল মালগাড়ির গড় গতি ২৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা করা এবং মেল ও এক্সপ্রেস ট্রেনের গড় গতি ৫০ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা করা। তবে রিপোর্ট বলছে, মালগাড়ির গড় গতি কমে হয়েছে মাত্র ২৩.৬ কিলোমিটার প্রতি ঘন্টা আর এক্সপ্রেস ট্রেনের গতি বেড়ে হয়েছে মাত্র ৫০.৬ কিলোমিটার প্রতি ঘন্টা।

Leave a Comment