দেশের ক্রিকেটারদের সাথে বেইমানি করল BCB? এবার বাংলাদেশে যা হল…

Cricketers protest against Bangladesh Cricket Board

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটারদের সাথে কার্যত বেইমানি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)! এমন অভিযোগই উঠে আসছে ওপার বাংলা থেকে। আসলে কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কের মাঝে তামিম ইকবালকে দালাল তকমা দেওয়া নাজমুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ বিভাগের বিশেষ দায়িত্ব থেকে অপসারণ করা হয়। শোনা যাচ্ছে, এবার তাঁকেই দায়িত্বে ফিরিয়ে এনেছে BCB। আর তারপরেই, ওপার বাংলার ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। অভিযোগ উঠছে, বাংলাদেশের প্লেয়ারদের সাথে বেইমানি করল BCB।

বাংলাদেশ বোর্ডের উপর থেকে আস্থা হারাচ্ছেন প্লেয়াররা

বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের প্লেয়ারদের বিরুদ্ধে মন্তব্য করা নজরুলকে গতকাল অর্থাৎ রবিবার বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় পুনরায় দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। আর তারপরেই প্লেয়ারদের অনিচ্ছা সত্ত্বেও তাঁকে পুনরায় বহাল করা হয় অর্থ বিভাগের বিশেষ পদে। যে ঘটনায় এবার ক্ষুব্ধ ওপার বাংলার ক্রিকেটাররা।

বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টার দাবি করছে, বোর্ড প্রতিশ্রুতি থেকে সরে আসায় বাংলাদেশের একাধিক ক্রিকেটার অসহায় বোধ করছেন। ইতিমধ্যেই নাকি এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এক সদস্য নাকি জানিয়েছেন, “এতো দুর্দান্ত খবর। এর থেকেই বোঝা যাচ্ছে আমাদের গুরুত্ব কোথায়…” এক কথায়, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশের ওই ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন BCB তাদের সাথে একপ্রকার বেইমানি করেছে। প্রতিশ্রুতি দিয়েও ফিরিয়ে নিয়ে এসেছে নাজমুলকে। এই ঘটনা মেনে নেওয়া যায় না।

অবশ্যই পড়ুন: ট্রেন লেট হওয়ায় মোটা জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় রেলকে

উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাল পরামর্শ দেওয়ায় ওপার বাংলার প্রাক্তন ক্রিকেটার তামিমকে ভারতের দালাল তকমা দিয়েছিলেন নাজমুল। যার কারণে প্রথমেই বাংলাদেশের প্লেয়ারদের চোখে অনেকটাই নেমে গিয়েছিলেন তিনি। এরপরই বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে চূড়ান্ত মন্তব্য করে বসেন তিনি। নাজমুল বলেছিলেন, “একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে আহামরি কিছু ক্ষতি হবে না। কোটি কোটি টাকা খরচা করে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানোর পর তারা যদি কিছুই না করতে পারেন তাহলে কী হবে? তাদের থেকে কি টাকা ফেরত যাওয়া যাবে?” এমন বক্তব্যের পরই ধৈর্যের বাঁধ ভেঙেছিল বাংলাদেশের প্লেয়ারদের।

Leave a Comment