দেশের প্রতিটি শহরে চলবে ওয়াটার মেট্রো, ৯২৮০ কোটি টাকা অনুমোদন কেন্দ্রের

Water Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য বিরাট উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র সরকার। প্রায় ৯,২৮০ কোটি টাকার ওয়াটার মেট্রো (Water Metro) প্রকল্প চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে নদী থেকে শুরু করে খাল, লেক, এমনকি উপকূলীয় জলপথকে ব্যবহার করেই যাতায়াতের নতুন দিগন্ত খুলবে। জানা গিয়েছে, এই প্রকল্পটি প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার মেট্রো পলিসি ২০২৬-এর অংশ, যা বন্দর জাহাজ চলাচল মন্ত্রকের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।

কী এই ওয়াটার মেট্রো?

বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ওয়াটার মেট্রো মূলত জলপথ ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, যেটি যাত্রী পরিবহনের জন্য যান্ত্রিক চালিত একটি নৌযান হিসেবে কাজ করবে। প্রয়োজনে যানবাহনও বহন করতে পারবে এই মেট্রো। পাশাপাশি শহর থেকে সংলগ্ন এলাকা, দ্বীপ বা উপকূল সংযোগে এটি ব্যবহার করা হবে। আর এটি নিয়মিত মেট্রো বা বাস পরিষেবার মতোই পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে।

তবে খসড়া পরিকল্পনা অনুযায়ী যেমনটা খবর, এই মেট্রোর মাধ্যমে শহরের কেন্দ্রস্থলকে সংযুক্ত করা হবে মূলত আশেপাশের এলাকা ও দ্বীপের সঙ্গে। আর এটি দৈনন্দিন যাত্রী থেকে অফিসগামী পর্যটক বা সাধারণ মানুষ, সবাই উপকৃত হবে। এমনকি অন্যান্য পরিবহন যেমন বাস, মেট্রো, রেলের সঙ্গে ইন্টিগ্রেশন থাকবে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল সড়ক পথের চাপ কমানো, যানজট হ্রাস করা এবং কার্বন নিঃসরণ কমানো। পাশাপাশি পরিবেশবান্ধব যথাযথ বাড়ানো এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, বড় শহরগুলোতে একটি অল্টারনেট ট্রান্সপোর্ট হিসেবে কাজ করতে পারে এই ওয়াটার মেট্রো।

আরও পড়ুন: পুলিশি রদবদল নিয়ে স্বরাষ্ট্রসচিবকে চিঠি CEO দপ্তরের, দিল্লির সঙ্গে বৈঠকে আগরওয়াল

থাকবে আধুনিক নকশার জলযান

রিপোর্ট অনুযায়ী, ওয়াটার মেট্রো ভেসেলগুলিতে আধুনিক স্ট্যান্ডার্ড ডিজাইন থাকবে। যেখানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশবান্ধব সুবিধা এবং পরিবেশ সুরক্ষার প্রযুক্তি যুক্ত থাকবে। এইসব মিলিয়ে মেট্রোগুলি হবে স্মার্ট এবং টেকসই, গণপরিবহন প্ল্যাটফর্ম। প্রসঙ্গত, বর্তমানে এই মুহূর্তে ওয়াটার মেট্রো শুধুমাত্র কেরালার কোচি শহরে চালু রয়েছে। আর কচি ওয়াটার মেট্রো ইতিমধ্যে যাত্রী পরিষেবায় সফল মডেল হিসেবে কাজ করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শহরের জন্য ৮০০ থেকে ১৩০০ কোটি টাকা ব্যয় করা হবে। ফলে মোট প্রায় ১৮,৫৯৪ কোটি ব্যয় দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার বহন করছে ৯২৮০ কোটি অর্থাৎ প্রায় ৫০ শতাংশ। আর বাকি অর্থ দেবে রাজ্য সরকার বা বেসরকারি অংশীদাররা। আগামী ১০ বছর এই প্রকল্পের মেয়াদ রাখা হয়েছে। তাই মনে করা হচ্ছে, ২০৩৬ সালের মধ্যেই প্রত্যেকটি শহরে এই পরিষেবা চালু হবে।

Leave a Comment