দেশের মানুষের পেট ভরাতে ভরসা ভারতই, বিনা শুল্কে ৫১০ টন চাল গেল বাংলাদেশে

India Bangladesh Rice Export Bangladesh imports rice

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। টানা তিন মাস বন্ধ থাকার পর অবশেষ স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে রপ্তানি (India Bangladesh Rice Export)। প্রথমে পিঁয়াজের পর এবার টনটন চাল যাচ্ছে ওপার বাংলায়। শেষবারের মতো গত মঙ্গলবার, ভারত থেকে 510 টন চাল আমদানি করেছে বাংলাদেশের হাজী মুসা করিম অ্যান্ড সন্স কোম্পানি। এমনটাই জানা গিয়েছে বেনাপোল বন্দর সূত্রে।

দেশে চালের দাম নিয়ন্ত্রণ করতেই ভারত থেকে বিনা শুল্কে চাল কিনছে বাংলাদেশ?

বাংলাদেশের চালের দাম এখন আকাশছোঁয়া। মূলত সে কারণেই, সে দেশের বাজারে চালের দামে রাশ টানতেই ভারত থেকে ট্রাক ট্রাক চাল আমদানি করার পরিকল্পনা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সূত্রেই, বেনাপোল বন্দর থেকে 14 ট্রাক চাল পৌঁছল বাংলাদেশে। এ প্রসঙ্গে বেনাপোল বন্দরের পরিচালক মহম্মদ শামিম হোসেন জানিয়েছে, “মঙ্গলবার ভারত থেকে কম করে 510 টন নন বাসমতি মোটা চাল বেনাপোল বন্দরে আসে। তারপরই দ্রুত খালাস নিশ্চিত করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

সূত্রের খবর, ভারত থেকে পাঠানো 510 টন চাল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলাদেশের বাজারে। বলাই বাহুল্য, চলতি মাসেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সে দেশের দুই শতাধিক সংস্থাকে ভারত থেকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছিল। সেই অনুমোদনের পরই ধাপে ধাপে ভারত থেকে চাল নিয়ে যাচ্ছে বাংলাদেশের সংস্থাগুলি। পিটিআই সূত্রে খবর, বাংলাদেশের অন্তত 232টি বেসরকারি সংস্থাকে আগামী মার্চ মাস পর্যন্ত ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে মহম্মদ ইউনূস সরকার।

অবশ্যই পড়ুন: চতুর্থ T20 তে ইচ্ছে করেই নিউজিল্যান্ডকে জিততে দিয়েছে ভারত! ফাঁস বিস্ফোরক তথ্য

প্রসঙ্গত, এর আগে গত বছরের নভেম্বর মাসে বেনাপোল থেকে শেষবারের মতো চাল নিয়েছিল বাংলাদেশ। তারপরই দুই দেশের মধ্যে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে একপ্রকার বন্ধ হয়ে যায় বন্দর। ফলে স্থলপথে চাল যায়নি। এরপর বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয় ফসলের। কাজেই ভবিষ্যতে যাতে দেশে চালের সংকট দেখা না দেয় সেজন্যই দেশের সংস্থাগুলিকে ভারত থেকেই চাল আমদানি করার নির্দেশ দিয়েছে ইউনূস সরকার। সব মিলিয়ে বলাই যায়, দেশের মানুষের পেটে অন্ন জোগাতে ভারতেই ভরসা রাখতে হচ্ছে ইউনূসদের।

Leave a Comment