ধামাকাদার ব্যাটারি ও প্রসেসর, লুকেও নজরকাড়া! লঞ্চ হল Poco M8 5G

Poco M8 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কেনার চিন্তা-ভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, জনপ্রিয় কোম্পানি Xiaomi দক্ষিণ কোরিয়ায় নতুন স্মার্টফোন Poco M8 5G লঞ্চ করেছে। আর সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী 26 জানুয়ারি থেকে কোরিয়ার বাজারে ফোনটি বিক্রি শুরু হবে। এমনকি 25 জানুয়ারি থেকে তা প্রি অর্ডার করা যাবে। তবে এই ফোনের ফিচার্স কী রয়েছে আর ভারতে কবে লঞ্চ হবে? জানুন এই প্রতিবেদনে।

পারফরমেন্সে কী থাকছে ফোনটির?

নতুন Poco M8 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর, যা শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি স্মুথ 5G অভিজ্ঞতা দিতে পারবে। এমনকি ফোনটিতে রয়েছে একাধিক ফিচার্স। যেমন Google Gemini, Circle to Search ইত্যাদি। আর এগুলি দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা। সহজ বা দ্রুত করে তুলবে।

ক্যামেরা ফিচার্স

ফটোগ্রাফি প্রেমিদের জন্য Poco M8 5G ফোনটিতে দেওয়া হচ্ছে 50MP একটি রেয়ার ক্যামেরা, যা বিভিন্ন আলোতে স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে। সাথে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি, ভিডিও কল বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করার জন্য একেবারে সেরা। আর এই দামে এত শক্তিশালী ক্যামেরা সেটআপ স্মার্টফোনের জন্য সত্যিই যে আকর্ষণ তা বলার অপেক্ষা রাখে না।

ব্যাটারি এবং চার্জিং

Poco M8 5G ফোনটিতে রয়েছে বড় 5520mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে সারাদিন অনায়াসে ব্যবহার করা যাবে। এর সঙ্গে মিলছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে খুব কম সময়ে ফোন চার্জ যাবে। ফোনটি একটি ভেরিয়েন্টেই আসছে। সেটি হল 8GB RAM + 256GB স্টোরেজ। তবে প্রয়োজনে ভার্চুয়ালি RAM বাড়িয়ে 16gb পর্যন্ত করা যাবে এবং মেমোরি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে।

আরও পড়ুন: ফোর্ট উইলিয়ামের অফিসারকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য! মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপ সেনার

ডিজাইন, ওজন ও সুরক্ষা

উল্লেখ্য, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ডিজাইনও বেশ প্রিমিয়াম। কারণ, ফোনটির পুরুত্ব মাত্র 7.35 মিলিমিটার এবং ওজন 178 গ্রাম। আর ফোনটি SGS-এর শক ও ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে। ফলে দৈনন্দিন ব্যবহারে যে টেকসই হবে তা বলার অপেক্ষা রাখে না। আর সবথেকে বড় চমক, এই দামে ফোনটিতে IP66 রেটিং দেওয়া রয়েছে, যা ধুলো বা জল থেকে সুরক্ষা দেবে।

তবে 26 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে যারা এই ফোনটি কিনবেন, তাদের জন্য Xiaomi দিচ্ছে বিশেষ উপহার। হ্যাঁ, ফোনটির সাথে 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক দেওয়া হবে এবং দুই মাসের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ন বিনামূল্যে পাওয়া যাবে।

Leave a Comment