সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা এবং সূর্য মকর রাশিতে বিরাজ করছে। আজ উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্থী তিথির এই বিশেষ দিনটিতে সুকর্মা এবং ধৃতি যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৭:০৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:০৩ তিন মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার উদার স্বভাব আনন্দের মুহূর্ত এনে দেবে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত এবং অফিসে সকলের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নাহলে আপনার চাকরি চলে যেতে পারে এবং আর্থিক পরিস্থিতি খারাপ হবে। বন্ধুবান্ধব আর পরিবারের সাথে আজ সময় কাটানোর সুযোগ থাকবে। নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য সকালে সূর্যদেবকে আজ লাল ফুল অর্পণ করার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ নিজেকে আরও আশাবাদী করতে উৎসাহিত করতে হবে। এটি আপনার আত্মবিশ্বাস আর নমনীয়তা বাড়াবে। যারা কর ফাঁকি দেয়, তারা আজ সমস্যায় পড়তে পারে। কেউ আপনার ভালোবাসা কেড়ে নিতে পারবে না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি বেশিরভাগ সময় এমন জিনিসগুলোতে ব্যয় করতে পারেন, যেগুলি আপনার জন্য অপরিহার্য নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে প্রবাহমান জলে এক কোয়া রসুন বা পেঁয়াজ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ স্বাস্থ্য সম্পর্কিত কর্মসূচিগুলিকে পুনরায় শুরু করার জন্য দিনটি ভালো। রক্ষণশীল ভাবে বিনিয়োগ করলে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। জীবন আর কর্মক্ষেত্রে অন্যদের জন্য আদর্শ হতে হবে। মানবিক মূল্যবোধকে আলিঙ্গন করা সবথেকে বুদ্ধিমানের কাজ যাবে। বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। প্রিয়জনের মধ্যে অচলাবস্থা তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো থাকবে বলে মনে করা হচ্ছে।
প্রতিকার: প্রেমের জীবনকে সুন্দর করার জন্য প্রেমিক বা প্রেমিকাকে একজোড়া সাদা হাঁস উপহার দেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত, যা আপনার আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আজ ব্যক্তিত্বকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে আলোকিত করতে পারেন। বাচ্চারা আপনাকে গৃহস্থলীর কাজে সাহায্য করবে। প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ডেট এবং সুস্বাদু খাবারের আয়োজন করতে পারেন। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ অবসর সময়ের সৎব্যবহার করার জন্য পুরনো বন্ধুদের ডাকতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য দই মধু অথবা দান করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ ইতিবাচক চিন্তাভাবনাগুলি আপনার জন্য উপকার নিয়ে আসবে। প্রচেষ্টায় ভালো ফলাফল পাবেন। অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলিকে ব্যবহার করা উচিত। বিবাহযোগ্য যুবক যুবতীরা আজ উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে পারে। স্ত্রী বা প্রেমিকার কাছ থেকে সুসংবাদ আজ আপনার উৎসাহকে দ্বিগুণ করে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে না। কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য আজ পকেটে একটি রুমাল রাখার চেষ্টা করুন। তবে সেটি হলুদ হতে হবে।
কন্যা রাশি: আজ নিজেকে অনুপ্রাণিত রাখতে সুন্দর বা অসাধারণ কিছু কল্পনা করতে পারেন। নিজের টাকা খরচ করার দরকার নেই। কোনও প্রবীণ নাগরিক আজ আপনাকে টাকা দিতে পারে। তবে তাদের পরামর্শ নিতে হবে। বন্ধুত্বের গভীরতা প্রেমের দিকে পরিচালিত করতে পারে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে হবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো থাকবে। বিবাহিত হলে আর সন্তান থাকলে অভিযোগ করতে পারে যে আপনি তাকে সময় দেন না।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য নীল পোশাক বেশি করে পরার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ ঘৃণা কাটিয়ে উঠতে সহানুভূতিশীল স্বভাব অবলম্বন করতে হবে। আজ আপনার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অতিরিক্ত আয়ের সুযোগ এনে দেবে। আজ পরিবারে সমস্যা হতে পারে। স্ত্রীর খারাপ স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হবেন। তবে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য মোটামুটি ভালো থাকবে। আজ আপনার বিশ্বাসী কেউ আপনাকে সম্পূর্ণ সত্য কথা নাও বলতে পারে।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য বাড়িতে হলুদ ফুল গাছ লাগান এবং তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ ক্ষণিকের রাগ, বিবাদ এবং বিদ্বেষের কারণ হতে পারে। বিশেষ ব্যক্তিরা আজ প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক হবে। একগুয়ে স্বভাব বাবা-মায়ের স্বাস্থ্যের জন্য আজ সমস্যা সৃষ্টি করবে। তাদের পরামর্শ মেনে চলা দরকার। ইতিবাচক চিন্তাভাবনা করবেন। আজ জীবনে সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারবেন। পরিবার এবং বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ আপনি স্ত্রীর কাছ থেকে কম মনোযোগ পেতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য রাতে উত্তর-পশ্চিম দিকে শূন্য ওয়াটের একটি বাল্ব জ্বালানোর চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনি কোনটা ভালো তা নিজেই জানবেন। জুয়া লাভজনক হতে পারে। সন্তানদের কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারেন। আজ চারপাশের মানুষকে স্নেহ এবং উৎসাহ দিতে হবে। রোমান্টিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুবই ভালো। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি করার সময় চাপের কাছে নতি স্বীকার করবেন না। পরিবার এবং বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য সাদা গরুকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব নেতিবাচক মনোভাবগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো থাকবে না। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। শিশুরা আজ আপনার দিনটিকে কঠিন করে তুলতে পারে। তবে তাদের বুঝতে হবে এবং অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলতে হবে। আজ আপনার আকর্ষণীয় রহস্য সবাই বুঝতে পারবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য প্রেমিক বা প্রেমিকাকে প্লাটিনামের তৈরি কোনও জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আঘাত এড়াতে সাবধানে বসার চেষ্টা করুন। পিঠ সোজা করে বসলে আপনার ব্যক্তিত্ব উন্নতির পাশাপাশি স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসে বাড়বে। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো থাকবে। আজ নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি দুর্দান্ত। আজ আপনি চাপে পড়তে পারেন। ঘনিষ্ঠজনের সঙ্গে মতবিরোধ দেখা যেতে পারে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য অবশ্যই তামার ব্রেসলেট পরার চেষ্টা করুন।
মীন রাশি: আজ ধ্যান বা আত্মপ্রতিফলন আপনার জন্য লাভজনক হবে। আর্থিক উন্নতি নিশ্চিত। এমন লোকদের সঙ্গে যোগাযোগ করা বা কথা বলার জন্য দিনটি ভালো, যাদের সাথে আপনি খুব কমই দেখা করেন। আজ আপনি হতাশ বোধ করতে পারেন। প্রিয়জনের সঙ্গে বাইরে বেরাতে যেতে পারবেন। শৈল্পিক বা সৃজনশীল ক্ষমতা আজ আপনাকে প্রশংসা এনে দেবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ জীবনে ব্যস্ততার মধ্যেও আপনি আপনার সন্তানদের জন্য সময় বের করতে পারবেন।
প্রতিকার: প্রেমের সম্পর্কের বাধা দূর করার জন্য প্রবাহমান জলে আস্তো হলুদ ছিটিয়ে দেওয়ার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal