বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের নারীদের স্বনির্ভর করে তুলতে সফল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Prakalpa)। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাম্প্রতিক অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করেই লক্ষীর ভান্ডারের মাসিক ভাতা 500 টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার। সেই মতোই, ফেব্রুয়ারি মাসে বর্ধিত ভাতা পেয়ে গিয়েছেন রাজ্যের বহু মহিলা। এদিকে যাঁরা নতুন করে এই বিশেষ প্রকল্পে আবেদন করেছিলেন তাঁদের প্রশ্ন ছিল কবে থেকে ঢুকবে লক্ষীর ভান্ডারের টাকা! অবশেষে মিটেছে সেই অপেক্ষা। ইতিমধ্যেই রাজ্যের বহু নতুন আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা।
বদলেছে পেমেন্ট স্ট্যাটাস
এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ছিল লট জেনারেশন। তবে এবার সেই স্ট্যাটাস পরিবর্তন হয়ে দেখাচ্ছে রেডি ফর পেমেন্ট ভ্যালিডেশন সাকসেসফুল। অর্থাৎ সরকারের ট্রেজারি থেকে টাকা প্রত্যেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ইতিমধ্যেই বহু মহিলা বিশেষ করে সবেমাত্র 25 এ পা দেওয়া তরুণীরা লক্ষীর ভাণ্ডারে টাকা পেয়ে গিয়েছেন। সরকারি সূত্র মারফত খবর, যাঁরা, এখনও লক্ষীর ভান্ডারের টাকা পাননি, তাদের অর্থও খুব শীঘ্র ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে।
টাকা না পেলে কী করবেন?
লক্ষীর ভান্ডারের এমন একাধিক নতুন আবেদনকারী রয়েছেন যাঁদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেসফুল। এদিকে গত কয়েকদিনে তাদের ফোনে কোনও মেসেজ আসেনি। শুধু তাই নয়, অনেকেরই টাকা ক্রেডিট হয়নি বলে অভিযোগ। এ নিয়ে বিশেষজ্ঞদের মত, লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যদি একবার সাকসেসফুল দেখায়। সেক্ষেত্রে অবশ্যই সেই অর্থ নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অনেক সময় ব্যাঙ্কের সার্ভারের কারণে সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে একটু অপেক্ষা করাই ভালো। তাছাড়াও ব্যাঙ্কে টাকার মেসেজ না এলে নিকটবর্তী শাখায় গিয়ে পাসবুক আপডেট করিয়ে নিতে পারেন।
অবশ্যই পড়ুন: ১০০, ৫০০ টাকার নোট বদলে ফেলল RBI! পুরনো নোট আর চলবে না?
উল্লেখ্য, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ভুল দেওয়া, ভুল ঠিকানা কিংবা নথিপত্রে গরমিল থাকলে লক্ষীর ভান্ডার প্রকল্পের অর্থ ঢোকে না। সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করতে গেলে অনেক সময় Error দেখাবে। এর জন্য অবশ্যই রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প কিংবা BDO অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে ভুল সংশোধন করে আসতে পারেন।