নিউজিল্যান্ডের কাছে হারতেই শাস্তি পেলেন শুভমন গিল সহ ভারতের তারকা অলরাউন্ডার

India National Cricket Team player gill and jadeja likely to play Ranji trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের টানা দু ম্যাচে হারের শিক্ষা পেয়েছে ভারত (India National Cricket Team)। রোহিত শর্মাদের ঘরের মাঠে ক্ষমতা দেখিয়ে সিরিজ নিয়ে চলে গেছে নিউজিল্যান্ড। আর সেই পরাজয়ের দৃশ্য কার্যত হা করে দেখতে হয়েছে অধিনায়ক শুভমন গিলকে। এবার কিউইদের কাছে গো হারা হারের শাস্তি পাচ্ছেন অধিনায়ক গিল। শোনা যাচ্ছে, শাস্তি হিসেবে তাঁকে নাকি ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু শুভমন নন, কিউই সিরিজে ব্যর্থ হওয়ায় একই নির্দেশ পেয়েছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।

এই টুর্নামেন্টে খেলতে হবে গিলদের

নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে উঠতে পারেনি দল। তারই মাঝে এবার একপ্রকার শাস্তি হিসেবেই গিল এবং জাদেজাকে নির্দেশ দেওয়া হল রঞ্জি ট্রফিতে খেলার। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী 22 জানুয়ারি থেকে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে সৌরাষ্ট্র। আর এই ম্যাচ থেকেই একে অপরের বিরুদ্ধে লড়বেন গিল এবং রবীন্দ্র জাদেজা।

বলাই বাহুল্য, টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা। খেলেন শুধু টেস্ট আর ওয়ানডে। চলতি সিজনেই সৌরাষ্ট্রের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। অন্যদিকে এ সিজনে রঞ্জি ট্রফিতে একটি ম্যাচও খেলেননি গিল। শেষবারের মতো তাঁকে ঘরোয়া লাল বলের ক্রিকেটে দেখা গিয়েছিল কর্নাটকের বিরুদ্ধে। তবে এবার রঞ্জিতে এই দুই ক্রিকেটারের খেলা একপ্রকার নিশ্চিত। সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপের দলে নেই গিল। ফলে তিনি যেহেতু ফাঁকা থাকছেন তাই রঞ্জির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ তাঁকে খেলতেই হবে।

অবশ্যই পড়ুন: ভারতে খেলবে কি না? বাংলাদেশকে সময় বেঁধে দিল ICC, নইলে বিশ্বকাপে এই দল

উল্লেখ্য, গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধেরিয়েছে ভারতের ব্যাটিং অর্ডার। নীতিশ কুমার রেড্ডি অবশ্য রবিবার ব্যাট হাতে অর্ধশতরান পেয়েছিলেন। তবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লড়াই করতে হয়েছিল বিরাট কোহলিকে। শেষ সম্বল হর্ষিত রানার সাথে জুটি বেঁধে সেঞ্চুরি টপকে ভারতকে জেতানোর সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন কিং কোহলি। বলে রাখা প্রয়োজন, গতকালের হারের ওয়ানডেতে শেষ পর্বে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পেয়েছেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত রানাও।

Leave a Comment