বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করলেন টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee Wedding)? সমাজ মাধ্যমে এমন প্রশ্নই ঘোরাফেরা করছে বিগত দু একদিন ধরে। আসলে সব জল্পনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি থেকে। ওই ছবিগুলির একটি ছবিতে দেখা যাচ্ছে পরনে হলুদ পাঞ্জাবি এবং গলায় ফুলের মালা পরে লাল বেনারসিতে বধুবেশে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে চোখে চোখ রেখে বেনারসের একঘাটে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। অন্য একটি ছবিতে দেখা যায় ওই নারীর সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছেন তিনি। তারপরই প্রশ্ন, তাহলে কি দ্বিতীয় বিয়ে সারলেন বিজেপির হিরণ?
দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ?
সদ্য ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে বাঙালি অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ এবং এক মহিলার বেশ কিছু ছবি। জানা গিয়েছে, বেনারসের ঘাটে বসে, যে মহিলার সিঁথিতে অভিনেতা সিঁদুর দিলেন তিনি আসলে অভিনেত্রী মডেল হৃতিকা গিরি। এর আগেও অভিনেতার সাথে বেশ কয়েকবার দেখা গিয়েছে তাঁকে। তাহলে কি এবার তাঁকেই অর্ধাঙ্গিনী বানালেন অভিনেতা? এ নিয়ে সাংবাদিকরা বাঙালি অভিনেতার সাথে যোগাযোগ করলে তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।
সত্যিই কি ওই মহিলাকে বিয়ে করেছেন হিরণ নাকি কোনও ছবি বা শর্ট ফিল্মের শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা? এসব নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ মহলও। ফলে অভিনেতা যতক্ষণ না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ছবিগুলি নিয়ে মুখ খুলছেন ততক্ষণ কোনও কিছুই স্পষ্ট হচ্ছে না। তবে নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, নিজের প্রথম স্ত্রীকে রেখেই বিয়ে করে নিলেন হিরণ। কারও দাবি, এসব AI ছবি।
অবশ্যই পড়ুন: নেই নিজের বাড়ি, মাথায় ৫৬ লাখের ঋণ, কত সম্পত্তির মালিক নিতিন নবীন?
উল্লেখ্য, আজ থেকে প্রায় 22 বছর আগে পেশায় সংগীতশিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেতা। যদিও বিয়ের অনেক আগে থেকেই পরিচিত ছিলেন দুজন। জানা যায় দীর্ঘদিনের প্রেম শেষ পর্যন্ত পরিণত হয় বৈবাহিক সম্পর্কে। তবে বিয়ের প্রথম প্রথম সবকিছু ঠিক থাকলেও স্ত্রীর সাথে বেশ কয়েকবার মনোমালিন্য দেখা দিয়েছিল তাঁর। বলে রাখা প্রয়োজন, অভিনেতা হিরণ এবং গায়িকা অনিন্দিতার একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর নাম নাইসা।
জানা যায়, বেশ কিছু ব্যক্তিগত কারণে দীর্ঘ সময় ধরে মেয়েকে নিয়ে মুম্বই এবং কলকাতায় থেকেছেন অনিন্দিতা। এদিকে অভিনেতা নিজের রাজনৈতিক কর্মক্ষেত্র খড়গপুরে সময় কাটিয়েছেন। মাঝে দুজনের বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লেও পরবর্তীতে জানা যায় তা সম্পূর্ণ ভুয়ো। হিরণ এবং অনিন্দিতা কেউই তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দেননি।