নীল ড্রামে উদ্ধার যুবকের গলাকাটা দেহ, উত্তরপ্রদেশের ছায়া হুগলিতে!

সৌভিক মুখার্জী, হুগলি: সামনেই বাংলায় নির্বাচন। তবে তার আগেই হুগলিতে (Hooghly) ঘটে গেল হাড়হিম করা ঘটনা। নীল ড্রামের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ (Murder Case)। এমনকি তাঁর গা ঝলসানো। খবর সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক এক বছর আগে ঘটে যাওয়া উত্তরপ্রদেশের মিরাটের সেই খুনের আতঙ্ক এবার ছড়াল বাংলায়। তাহলে কি কোনও নাশকতার ছক নাকি স্ত্রীর পরকিয়ার জেরে খুন?

হুগলিতে ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকার দিল্লি রোডের পাশে। আজ সকালে সেখানে একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখা যায়। তবে সন্দেহ দানা বাঁধে তাতেই যে ওই ড্রামটির মুখ একটি বস্তা দিয়ে জরানো ছিল। স্থানীয়রা দেখে দ্রুত শ্বেতপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। কোথা থেকে এই ড্রাম এল এবং কেন বস্তা দিয়ে মুখ বন্ধ তা নিয়েই মূলত রহস্য জন্মেছিল তাদের মধ্যে। পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে ড্রামের মুখের বস্তার বাঁধন খোলেন এবং তাতেই চক্ষু চড়কগাছে ওঠে সকলের। দেখা যায়, ড্রামের ভিতরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। এমনকি তাঁর শরিরের একাধিক জায়গায় ঝলসে গিয়েছে।

সবচেয়ে বড় ব্যাপার, ওই যুবকের গলাকাটা ছিল। পুলিশ দ্রুত ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ওই যুবক স্থানীয় নন বলেই খবর। অন্য কোনও জায়গা থেকে তাঁকে এনে খুন করা হয়েছে কিনা তা নিয়ে উঠছে হাজার হাজার প্রশ্ন। এমনকি রাতের অন্ধকারেই হয়তো তাঁকে খুন করে ড্রামে বন্ধ করে রাখা হয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরা। তবে গায়ে ঝলসানোর চিহ্ন থাকায় অনেকেই মনে করছেন যে, খুনের পর হয়তো তাঁকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চলেছিল। তবে সবটাই জানা যাবে ময়নাতনদের রিপোর্ট সামনে এলে।

আরও পড়ুন: পুরীতে মাটির নিচে প্রাচীন নগর! জগন্নাথ মন্দির ঘিরে নতুন রহস্য, রিপোর্টে বড় তথ্য

উত্তরপ্রদেশে ঘটেছিল এরকম ঘটনা

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে যোগীরাজ্যে উত্তরপ্রদেশের মিরাটের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ঠিক এরকম ভাবেই। জানা যায়, তাঁর স্ত্রী এবং প্রেমিক মিলে সৌরভকে মেরে তাঁর মৃতদেহ ড্রামের মধ্যে ভরে রেখেছিল। আর যাতে কেউ কিছু টের না পায়, তার জন্য ড্রামের মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে সৌরভের ছোট মেয়ের প্রচেষ্টায় পুলিশ ঘটনার খবর জানতে পারে এবং মৃতদেহ উদ্ধার করে তাঁর প্রেমিক এবং ওই তরুণীকে গ্রেফতার করে। সেরকমই ঘটনার পুনরাবৃত্তি হুগলিতে।

Leave a Comment