নীল ড্রামে গলাকাটা দেহ, অভয়ার মা প্রার্থী ঘোষণা..! আজকের সেরা ১০ খবর (২৫ মার্চ)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ মার্চ, বুধবার। নীল ড্রামে গলাকাটা দেহ, অভয়ার মা প্রার্থী ঘোষণা, কলকাতা থেকে বেঙ্গালুরু বাস পরিষেবা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) কলকাতা থেকে বেঙ্গালুরু বাস পরিষেবা

কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য এবার সাশ্রয়ী বাস পরিষেবা চালু করল বেসরকারি সংস্থা নর্দান ট্রাভেলস। হ্যাঁ, ভারত রেঞ্জ সিরিজের এই স্লিপার বাসটি সাতরাগাছি থেকে রাত দশটায় যাত্রা শুরু করবে। তারপর উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে প্রায় সাড়ে ৩৫ ঘণ্টা পর বেঙ্গালুরু পৌঁছবে। এর আনুমানিক ভাড়া হতে পারে ২৪৯৯ টাকা, যা বিমানের তুলনায় অনেকটাই কম। দীর্ঘ পথের এই বাসটি খড়গপুর, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম থেকে শুরু করে বিভিন্ন শহরগুলির উপর দিয়ে যাবে। যাত্রীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) হাওড়া-বর্ধমান MEMU ট্রেনের রুট বদলে দিল পূর্ব রেল

পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার স্টেশনের নির্মাণ কাজের জন্য ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা পাঁচ রাত ট্রাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হল। এই বিশেষ কাজের জেরে ট্রেন নম্বর ৬৩৫০১ আপ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার ট্রেনটি ব্যান্ডেল শাখার পরিবর্তে হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে চলাচল করবে বলে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, কাজ চলাকালীন অন্যান্য স্পেশাল বা পার্সেল ট্রেনের পথও পরিবর্তন করা হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) আইনি জটিলতায় জলপাইগুড়ির রেল কর্মী স্বপ্না বর্মণ

জলপাইগুড়ির রাজগঞ্জ আসনের তৃণমূল প্রার্থী এশিয়ান গেমসে সোনা জয়ী আথলিস্ট স্বপ্না বর্মন এবার তাঁর মনোনয়ন পেশের আগে বিরাট আইনি জটিলতায় পড়লেন। রেলের চাকরি থেকে ইস্তফা না দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে এবার রেল কর্তৃপক্ষ। এর ফলে আটকে গিয়েছে তাঁর প্রয়োজনীয় এনওসি। আর এই পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। আদালতে রেলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি বিবেচনার নির্দেশও দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ভোটে নেওয়া বাস-মিনি বাস, অ্যাপ-ক্যাবের ভাড়া বাড়াল রাজ্য সরকার

আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে ব্যবহৃত বিভিন্ন যানবাহনের ভাড়া এবার ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, বাসের ক্ষেত্রে এবার প্রতিদিনের ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা আর মিনিবাসের ভাড়া ২৩০০ টাকা করা হয়েছে। এছাড়াও নন এসি গাড়ির ভাড়া ৯৮০ টাকা এবং এসি গাড়ির ভাড়া ১২৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫০ টাকা করে দেওয়া হয়েছে। বাসের পাশাপাশি অ্যাপ ক্যাব এবং অন্যান্য হালকা যানের ভাড়াও সংশোধিত করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) যুদ্ধের কারণে বাড়ছে বিয়ারের দাম

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এবার ভারতে বিহারের বিয়ারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হল। মূল পানীয় যোগান থাকলেও যুদ্ধের কারণে এবার জ্বালানি সংকটে কাঁচের বোতল তৈরিতে কারখানাগুলো সমস্যার মুখে পড়ছে। যার ফলে বোতলের দাম ২০% পর্যন্ত বেড়ে গিয়েছে। পাশাপাশি ক্যান তৈরির অ্যালুমিনিয়াম প্যাকেজিং দ্রব্য, লেভেল এবং শিপিং খরচও অনেকটা বেড়েছে। আর হ্যানিকেল এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলি সরবরাহের ঘাটতির কথা জানিয়ে দাম বৃদ্ধির সতর্কবার্তা দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কমিশনের নির্দেশ অমান্য করায় ৭ জওয়ানকে শাস্তি

নির্বাচন কমিশনের কড়া নির্দেশ অমান্য করে এবার মুর্শিদাবাদে ইফতার পার্টিতে যোগ দেওয়ার কারণে শাস্তির মুখে পড়েছেন ৭ কেন্দ্রীয় বাহিনী জওয়ান। তাঁদের জন্য জারি করা আচরণ নীতিতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা স্থানীয় কারোর বাড়িতে কিংবা উৎসবে নিমন্ত্রিত হয়ে খাবার খেতে পারবে না। আর এই নিয়ম ভাঙার কারণে তিনজনকে সাত দিনের প্যারা মিলিটারিতে পাঠানো হয়েছে আর বাকিদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ভোটের মুখে ‘তৃণমূল বিজেপি’ নামে নয়া দল গড়ছেন নেতা

অসম বিধানসভা নির্বাচনের আগে দিসপুর কেন্দ্রে টিকিট না পেয়ে ৩৫ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপি ছেড়েছেন প্রবীণ নেতা জয়ন্ত দাস। কিন্তু দল ছাড়লেও তিনি নিজে আদর্শগতভাবে বিজেপির সঙ্গে যুক্ত থাকতে চান বলে জানিয়ে দিয়েছেন। সেই কারণে তিনি তৃণমূল-বিজেপি নামে নতুন একটি দল করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আপাতত দিসপুর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছেন। আর বিজেপি এবং কংগ্রেসে থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করলেও নিজের রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে চাইছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ভারতে আরও ১০০টি নতুন বিমানবন্দরের অনুমোদন

ভারতের বিমান পরিষেবা পরিকাঠামো এবার আমূল পরিবর্তন আনতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘UDAN 2.0’ প্রকল্পের অনুমোদন দিল। আগামী ৫ বছর দেশজুড়ে একশটি নতুন বিমানবন্দর এবং প্রত্যন্ত অঞ্চলগুলির সংযোগ বাড়াতে ২০০টি আধুনিক হেলিপ্যাড তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৩১ সালের মধ্যে এই প্রকল্প সম্পন্ন করার জন্য ২৮,৮৪০ কোটি টাকা ব্যয় করা হবে। আর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ১ এপ্রিল থেকে এর কাজ শুরু হবে। সাধারণ মানুষের জন্য বিমান যাত্রা এবার আরও সহজ ও সস্তা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) পানিহাটিতে বিজেপির প্রার্থী অভয়ার মা

পশ্চিমবঙ্গের রাজনীতিতে জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা। হ্যাঁ, বুধবার বিজেপির প্রকাশিত ১৯ জনের তৃতীয় তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি বিজেপির টিকিটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর ওই হেভিওয়েট কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন এবার তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কলতান দাশগুপ্ত। তিলোত্তমার বিচার পাওয়ার লড়াই এবার যে ভোটে হবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) হুগলিতে নীল ড্রামে উদ্ধার যুবকের গলাকাটা দেহ

হুগলির ভদ্রেশ্বরে শ্বেতপুরে দিল্লি রোডের ধারে একটি নীল ড্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের গলাকাটা দেহ উদ্ধার করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ড্রামের মুখ বস্তা দিয়ে বাধা ছিল বলে খবর। পুলিশের অনুমান, অন্য কোথাও ফোন করে তথ্য প্রমাণের জন্যই দেহটি ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাটি গত বছর উত্তরপ্রদেশের মিরাটে ঘটে যাওয়া এক অফিসারের খুনের ঘটনাকেই উসকে দিচ্ছে। আসন্ন নির্বাচনের আগে এই মৃত্যু পরকীয়া নাকি অন্য কোনও ষড়যন্ত্র তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment