নেই নিজের বাড়ি, মাথায় ৫৬ লাখের ঋণ, কত সম্পত্তির মালিক নিতিন নবীন?

Who Is Nitin Nabin know about his political career and wealth

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন নিতিন নবীন (Nitin Nabin)। সোমবার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির বিশেষ পদে জায়গা করে নেন তিনি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই সভাপতির পদে শপথ নিলেন নিতিন। এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি নিতিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিহারের পরিচিত মুখ হয়ে ওঠা থেকে শুরু করে বিজেপির নতুন সভাপতি, কীভাবে রাজনীতিতে উত্থান হল RSS ঘনিষ্ঠ নিতিনের? কত সম্পদের মালিক তিনি?

নিতিন নবীনকে চিনে রাখুন

বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নিতিনের জন্ম বিহারের পাটনায়। জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে সে রাজ্যে। দেশের রাজনীতিতে নতুন মুখ হলেও বিহারের মানুষের কাছে তিনি বড্ড পুরনো নেতা। শুধুই পুরনো নন বরং বিহারে বিজেপির প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা নিতিন। অনেকেই হয়তো জানেন, বিহারের প্রাক্তন বিজেপি বিধায়ক কিশোরপ্রসাদ সিনহার ছেলে নিতিন। বাবা বিজেপির বড় দায়িত্বে থাকার কারণে বাল্যকাল থেকেই না চাইতেও রাজনীতিকে একেবারে কাছ থেকে দেখেছিলেন তিনি।

রাজনৈতিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ বাবার অকালপ্রয়াণের পরই। জানা যায়, নিতিনের বাবা তথা বিহারে বিজেপির প্রাক্তন বিধায়কের মৃত্যুর পরই নিতিনকে বড় দায়িত্ব দিতে চেয়েছিল বিজেপি নেতৃত্ব। প্রথমদিকে তিনি তাতে না করলেও পরে মায়ের কথায় রাজি হয়ে যান। সেখান থেকেই রাজনীতিতে হাতেখড়ি। এরপর কখন সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন নিজেরও মনে নেই নিতিনের। এরপর থেকে ধীরে ধীরে বিজেপির পতাকা হাতে গড়ে তুললেন নিজস্ব পরিচিত।

বলাই বাহুল্য, বিজেপিতে সক্রিয়ভাবে ঢুকে পড়ার পর বেশ কয়েকবার বিহারে বিজেপির বিধায়ক হয়েছেন তিনি। শুরুটা হয়েছিল 2006 সালের বিহার উপনির্বাচন দিয়ে। সেখানে জয়লাভের পর রাজনৈতিক জীবনে একের পর এক সাফল্য ধরা দিল। 2010 সাল থেকে শুরু করে 2015, 2020 এমনকি 2025 সালেও পাটনার বাংকিপুর আসন থেকে বিজেপির টিকিতে জয়লাভ করলেন তিনি। এখানে বলে রাখা প্রয়োজন, গত বছরের নির্বাচনে 59 হাজারের রেকর্ড ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়েছিলেন বিজেপি নেতা। শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়লাভ করে নীতিশ কুমারের মন্ত্রিসভায় নিজের জায়গা পাকা করেন নিতিন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কেন নিতিনই পছন্দ?

এতদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে ছিলেন জেপি নাড্ডা। তবে বয়সের সাথে সাথে এই পদে তাঁর মেয়াদ শেষ হয়ে আসছিল। ঠিক তখনই নাড্ডার বিকল্প হিসেবে একজন যোগ্য মুখকে এই আসনে বসাতে চেয়েছিল বিজেপি। এমন কাউকে নির্বাচন করতে চেয়েছিল দলীয় নেতৃত্ব, যাঁর উপর এক প্রকার চোখ বন্ধ করে ভরসা করা যায়। সেই থেকেই উঠে আসে নিতিনের নাম। দলীয় নেতৃত্বের প্রতিটি চাহিদার জায়গা পূরণ করেছেন তিনি। আর তারপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন বিহারের জনপ্রিয় নেতা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, নিতিন প্রচন্ড RSS ঘনিষ্ঠ। তাঁর সাথে মোহন ভাগবতের সম্পর্ক দারুণ। শুধু তাই নয়, বিহারে NDA কে জেতাতে তাঁর অবদান অনেক। এসব ভেবেই নিতিনই বিজেপির প্রথম পছন্দ।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে দায়ের FIR, বাদ যাবে দল থেকে?

কত সম্পত্তির মালিক নিতিন নবীন?

বিজেপির বিহারের পাঁচবারের বিধায়ক নিতিন কত সম্পদের মালিক তা নিয়ে কৌতূহলের অন্ত নেই দেশবাসীর। সে প্রসঙ্গে বলি, গত বছর বিহার নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে যে হলফনামা জমা দিয়েছিলেন নিতিন, সেই হলফনামা অনুযায়ী, নিতিন নবীনের মোট সম্পদের পরিমাণ 3.08 কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তি রয়েছে 1.60 কোটি টাকার এবং অস্থাবর সম্পত্তি রয়েছে 1.47 কোটির। ওই হলফনামা অনুযায়ী, নীতিনের 56.6 লাখের ঋণ রয়েছে। এছাড়াও বিহার নির্বাচনের আগে হলফনামা জমা দেওয়ার সময় বিজেপি নেতার অ্যাকাউন্টে ছিল 35,000 টাকা এবং তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে 25,000 টাকা ছিল। হলফনামা অনুযায়ী, বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নেই নিজস্ব কোনও বাড়ি।

আরও পড়ুনঃ ২৬ জানুয়ারির আগে এই কাজ করলেই গ্যাসে মিলবে ৩০০ টাকা ভর্তুকি!

একাধিক ব্যাঙ্ক মিলিয়ে নিতিনের মোট সম্পদের পরিমাণ ছিল 98,68,429 টাকা। সেই সঙ্গে শেয়ার বাজারে 6.6 লাখ টাকা লগ্নি করেছিলেন তিনি। এছাড়াও বিজেপি নেতার নামে দুটি গাড়ি রয়েছে। যে দুটির মূল্য 37.8 লাখ টাকা। পাশাপাশি নিতিন এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে 11.30 লাখ মূল্যের গহনা রয়েছে। এগুলি ছাড়াও বিহারে বেশকিছু জমি কেনা রয়েছে বিজেপি নেতার। সর্বশেষ তথ্য অনুযায়ী, 2025-26 আর্থিক বছরে বিজেপি নেতার বার্ষিক আয় ছিল 3.71 লাখ টাকা। আগামীতে সেটা বেড়ে 4.8 লাখের কাছাকাছি হবে বলেই আশা করা যাচ্ছে।

Leave a Comment