নেদারল্যান্ডসের কাছে হেরেই বিশ্বকাপ শুরু হতো পাকিস্তানের, কোনও মতে রক্ষা পেল বাবররা!

Pakistan Vs Netherlands

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বয়কট করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছে পাকিস্তান (Pakistan Vs Netherlands)। তবে নেদারল্যান্ডসের কাছে অল্পের জন্য হারতে হারতে রক্ষা পেল সলমান আলি আঘার দল। নেদারল্যান্ডসের মতো দলের কাছে 7 উইকেট হারিয়ে 3 বল বাকি থাকতে থাকতে ম্যাচ জিতেছে পাক বাহিনী। একেবারে চাপের মুখে কোনও মতে বেঁচেছে পশ্চিমের দেশ। আর তাতেই একপ্রকার লজ্জায় পড়ে গিয়েছে ক্রিকেটে বিশেষ পরিচিত পাকিস্তান।

কানের পাশ থেকে তীর বেরিয়ে গিয়েছে পাকিস্তানের!

শনিবার, বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমান। ফলে বাধ্য হয়ে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। তবে পাকিস্তানের বোলারদের সামনে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। শেষটাও যে আহামরি হয়েছে তেমনটা নয়। এদিন ব্যাটিং অর্ডারের দুর্বলতার কারণে 147 রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।

পরবর্তীতে, 148 এর লক্ষ্য তাড়া করতে নেমে অধিক উইকেট হাতে রেখে ম্যাচ জেতার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। তবে শুরু থেকেই সেই পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন নেদারল্যান্ডসের বোলাররা। এদিন ওপেনার সাহিবজাদা ফারহান ছাড়া আর কোনও পাকিস্তানি ক্রিকেটার ব্যাট হাতে 40 এর গন্ডি টপকাতে পারেননি। ফারহানের ব্যাট থেকে এসেছিল 47 রান। ম্যাচ দেখে অনেকে ধরেই নিয়েছিলেন সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের কাছে পরাজয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে হবে পাকিস্তানকে।

অবশ্যই পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা ঘুরিয়ে দিল খেলা, দক্ষিণবঙ্গে ফের শীত! পারদ কমল ২-৩ ডিগ্রি

তবে শেষ পর্যন্ত কানের পাশ থেকে তীর বেরিয়ে গেলেও নেদারল্যান্ডসকে হারালো পাকিস্তান। এদিন, 8 নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেছিলেন ফাহিম আশরাফ। একেবারে শেষ মুহূর্তে পৌঁছে 11 বলে 29 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাতেই 3 বল হাতে রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতল পাকিস্তান। তবে ক্রিকেট মহলের অনেকেরই দাবি, বিশ্বকাপের শুরুতেই এমন খারাপ পারফর্ম করলে আগামী দিনে মুখ থুবড়ে পড়বে পশ্চিমের দল।

Leave a Comment