পড়তে হবে আইনি জটিলতায়, খোয়া যাবে বিপুল অর্থ! ভারত বয়কটে কতটা ক্ষতি পাকিস্তানের?

India Vs Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান (India Vs Pakistan)। খোদ শেহবাজ শরীফ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে আগামী 15 ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ এখন অনিশ্চিত। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেললে আদৌ কি ক্ষতি হবে পাকিস্তানের? রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না নামে সেক্ষেত্রে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। শুধু তাই নয়, জানা যাচ্ছে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার যে আর্থিক ক্ষতি হবে তার দায়ও নিতে হবে PCB কে। এক কথায়, ভারতের ম্যাচ বয়কট করে আইনি জটিলতায় জড়িয়ে পড়বে পাকিস্তান।

ভারতের ম্যাচ বয়কট করে কতটা ক্ষতি হবে পাকিস্তানের?

ভারতের ম্যাচ বয়কট নিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি দেয়নি পাক বোর্ড। তবে যা জানা যাচ্ছে, পাকিস্তান সরকার ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে দল না নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেক্ষেত্রে বলে রাখি, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে মাঠে না নামে তবে পাকিস্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল। প্রতিযোগিতায় ভারত বনাম পাকিস্তান ম্যাচ থেকে যে আয় হয় তা না পেলে আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারে তারা।

বলাই বাহুল্য, 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে সম্প্রচারকারী সংস্থার চুক্তি রয়েছে। এই চুক্তি অনুযায়ী ভারত বনাম পাকিস্তান ম্যাচের মূল্য নির্ধারণ করা হয়েছে 2288 কোটি টাকা। চুক্তি অনুযায়ী প্রত্যেক প্রতিযোগিতায় অন্তত একটি ভারত বনাম পাকিস্তান ম্যাচ করানো বাধ্যতামূলক। রিপোর্ট বলছে, এই মুহূর্তে একটি ভারত বনাম পাকিস্তান ম্যাচের বাজারদর 38 মিলিয়ন ডলার বা 320 কোটি টাকা। অর্থাৎ পাকিস্তান যদি ভারতের বিপক্ষে না খেলে তবে একদিনের ম্যাচেই 320 কোটি টাকা ক্ষতি হবে সম্প্রচারকারী সংস্থাটির। পরবর্তীতে পাকিস্তানের কাছে ওই অর্থ ক্ষতিপূরণ বাবদ দাবি করবে তারা।

অবশ্যই পড়ুন: ISL-এ নামার আগেই বিরাট ধাক্কা খেল ইস্টবেঙ্গল!

এখানেই শেষ নয়, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী প্রত্যেক দলের সাথে পার্টিসিপেশন এগ্রিমেন্ট বা অংশগ্রহণকারী চুক্তি হয়ে থাকে। সেই চুক্তি অনুযায়ী, সব ম্যাচ মিলিয়ে একটি দল 316 কোটি টাকা পায়। সে ক্ষেত্রে পাকিস্তান বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করা মানে গোটা চুক্তি ভঙ্গ করা। ফলে কথা মতো ICC ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চুক্তির 316 কোটি টাকা দেবে না। সবমিলিয়ে, প্রচারকারী সংস্থার ক্ষতিপূরণ বাবাদ 320 কোটি এবং প্রাপ্য অর্থ 316 কোটি হারানো মানে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে PCB। অনেকেই বলছেন, এই আর্থিক ক্ষতি আগামী দিনে সামলাতে পারবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Leave a Comment