পরীক্ষা ছাড়াই চাকরি! মাধ্যমিক পাসে ভারতীয় রেলে ৫৩৪৯ শূন্যপদে নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। এবার ভারতীয় রেলের তরফ থেকে ৫ হাজারের বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি (Indian Railways Recruitment 2026) জারি হয়েছে, যেখানে মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাচ্ছে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়েছে আর আবেদন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন ইত্যাদি তথ্য জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি

এবার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি পশ্চিম রেলের তরফ থেকে। আর এখানে মোট ৫৩৪৯টি শূন্যপদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এর মধ্যে বিভিন্ন ট্রেড রয়েছে। যেমন ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, চেয়ারম্যান, টার্নার, স্টেনোগ্রাফার ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর বয়স দরকার। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন নির্ধারিত হারে বৃত্তি প্রদান করা হবে, যেটি রেলওয়ে বোর্ড দ্বারা নির্ধারণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনও রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষা এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: আয়ুষ্মান যোগে ভাগ্যের উন্নতি হবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৬ ফেব্রুয়ারি

কীভাবে আবেদন করবেন?

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে পশ্চিম রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। তবে নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট করুন।

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Indian Railways Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment