পলাশ অতীত, এবার পুরুলিয়ায় পর্যটকদের মন কাড়ছে কুসুম গাছ, কোথায় পাবেন?

সহেলি মিত্র, কলকাতাঃ পলাশ ফুলের আকর্ষণে এখন কমবেশি অনেকেই ছুটছেন পুরুলিয়া (Purulia)। বসন্তে লাল পলাশ ফুল এবং পুরুলিয়া একে অপরের পরিপূরক। কিন্তু এই বসন্তে অনেকেই আছেন পুরুলিয়া ঘুরতে গিয়ে পলাশ না পেয়ে মন খারাপ করে ফিরে যাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন যে এখন সেখানে গেলে আপনি আরও একটি সুন্দর গাছ দেখতে পাবেন। বর্তমানে এই গাছটি ও তার সৌন্দর্য সকলের মন কাড়ছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

পলাশ নয়, এই গাছ হয়ে উঠল পর্যটকদের অন্যতম আকর্ষণ

আজকের এই আর্টিকেলে কথা হচ্ছে কুসুম গাছের (Schleichera)। পুরুলিয়া মানেই হল পলাশ, কিন্তু পুরুলিয়াতে রয়েছে কুসুম গাছও। এর ফুল দূর থেকে দেখলে এক নজরে মনে হবে পলাশ গাছ। কিন্তু তা নয়। প্রতি বছর পলাশের সঙ্গে এই গাছের ফুলও হত। কিন্তু তা পলাশের সৌন্দর্য এবং জনপ্রিয়তায় ঢেকে যেত। তবে এবারে কিছুটা হলেও ব্যতিক্রম। এবারে পুরুলিয়ায় জায়গায় জায়গায় রয়েছে কুসুম ফুলের গাছ। এখন এই কুসুম গাছের সৌন্দর্য দেখে পর্যটকদের মন প্রাণ জুড়িয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ আলুর দাম নিয়ে বড় ঘোষণা নবান্নের, চিন্তা দূর হবে চাষিদের?

কোথায় দেখতে পাবেন কুসুম ফুল?

পুরুলিয়ার দুয়ারসিনির কাছে, মিরগাছামি গ্রামে গেলে আপনি এই কুসুম ফুলের গাছ দেখতে পাবেন। এছাড়াও অযোধ্যা টপ হিল এ পেয়ে যাবেন কুসুম গাছ। তাছাড়া পাখি পাহাড়ের জঙ্গলে এই গাছ দেখতে পেয়ে যাবেন। কেউ কেউ বলতে শুরু করেছেন, ‘আমার পলাশের চেয়ে কুসুম অনেক বেশি ভাল লাগে।’ এদিকে ভাইরাল হওয়া ভিডিও-র কমেন্ট বক্সে কেউ কেউ বলেছেন, ‘মিথ্যে কথা। কুসুম ফুলের সবে কুঁড়ি এসেছে। কিছু গাছে এখন নতুন কচি পাতা বেরিয়েছে। দেখে ফুল মনে হয়। কিন্তু, কুসুম ফুল হবে আর কদিন পরে ।’

Leave a Comment