সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের বাজেট, ট্রেন দুর্ঘটনা, তৃণমূল নেতার হোটেলে মধুচক্র, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বন্ধ করে দেওয়া হল আড়াই কোটি আধার
সাইবার অপরাধ এবং জালিয়াতি রুখার জন্য আবার ইউআইডিএআই আড়াই কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করে দিয়েছে, যার বেশিরভাগ মৃত ব্যক্তিদের। সরকারের স্পষ্ট জানিয়ে দিয়েছে, মৃত্যুর পর আধার সক্রিয় থাকলে পরিচয় চুরি বা সরকারি প্রকল্পের অপব্যবহারের ঝুঁকি থাকতে পারে। আধার ডেটাবেসের নির্ভরতা বজায় রাখার জন্যই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বায়োমেট্রিক লক, ফেস অথেন্টিফিকেশন, কিউআর কোড সহ একাধিক নিরাপত্তা ফিচার আরও জোরদার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) সুপ্রিম কোর্টে মমতার সওয়ালের পরেই আসলো কমিশনের চিঠি
এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের উপর নির্বাচন কমিশন নবান্নকে এবার কড়া চিঠি পাঠাল। চিঠিটিতে চারটি গুরুত্বপূর্ণ অসহযোগীতার অভিযোগ তুলে ধরে ৯ ফেব্রুয়ারি দুপুর তিনটের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্দিষ্ট সময়ে জবাব না আসলে কঠোর পদক্ষেপের হুশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের মতে, এতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন আরও বৃদ্ধি পেল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) রাজ্য সরকারকে ২৫% ডিএ মেটানোর নির্দেশ আদালতের
সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় সরকারি কর্মচারীদের এবার বিরাট রায় দিল। আদালত নির্দেশ দিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ থেকে ২৫% আগামী ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে দিতে হবে এবং ১৫ মে-র মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। বাকি ৭৫% বকেয়া নিয়ে সিদ্ধান্তের জন্য মূলত তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এতে প্রায় ২০ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে যৌন সংস্থার অভিযোগ স্যান্ডি সাহার
ব্লগার-অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে এবার যৌন হেনস্তার অভিযোগ তুললেন সোশ্যাল মিডিয়া খ্যাত স্যান্ডি সাহা। তাঁর দাবি, ২০২২ সালে সায়কের বাড়িতে ভিডিও শুট করতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায় আধঘন্টা হেনস্থার শিকার হয়েছিলেন। ব্যক্তিগত কারণে বিষয়টি প্রকাশ করতে পারেননি তিনি। এর আগে এক শিশু শিল্পীকে নিয়েও এরকম অভিযোগ করেছিল। কিন্তু সমস্ত অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও রকম প্রতিক্রিয়া দেননি সায়ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ওড়িশায় চেন্নাই-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত
ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গেল। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও রকম হতাহতের খবর মেলেনি। রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে যাত্রীদের অন্য কোচে স্থানান্তর করে। আর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতির কাজ চলে এবং ইঞ্জিনিয়ারিং দল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেছে। তবে ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) শান্তিনিকেতনে তৃণমূল নেতার হোটেলে মধুচক্র
শান্তিনিকেতনে এক তৃণমূল নেতার হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে পুলিশ হানা দিয়ে চারজনকে গ্রেফতার করেছে। প্রান্তিক স্টেশনের কাছে অবস্থিত ওই হোটেলে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক যাতায়াত হচ্ছিল বলে খবর। বুধবার বিশেষ পুলিশ টিম অভিযান চালিয়ে এই তথ্য পায় এবং অভিযুক্তদেরকে বোলপুর আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেই বেশ কয়েকটি রিপোর্টে সন্দেহ করা হচ্ছে। এলাকাবাসী ওই হোটেল সিল করার এবং মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাজেটে লক্ষীর ভান্ডারের ভাতা বাড়ানো হল ৫০০ টাকা
পশ্চিমবঙ্গের অন্তবর্তী বাজেট ২০২৬ এ এবার লক্ষীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হল। ফলে তপশিলি জাতী ও উপজাতি শ্রেণীর মহিলারা এখন ১৭০০ টাকা এবং অন্যান্য মহিলারা ১৫০০ টাকা করে ভাতা পাবেন। বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তে উপভোক্তাদের মধ্যে যে খুশির হাওয়া তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা একে ভোটের চমক বলেও দাবি করছে। তবে মূল্যবৃদ্ধির সময় এই ভাতা মহিলাদের আর্থিক স্বস্তি দিতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বাজেটে বাংলা যুব সাথী নামে নতুন প্রকল্প চালু
পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ বাজেটে বাংলা যুব সাথী নামের একটি নতুন প্রকল্প চালু করা হল। এতে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। ফলে বেকারত্ব অনেকটাই কমতে পারে। তবে এটি সরকার পুনর্নির্বাচিত হলে ১৫ আগস্ট থেকে চালু হতে পারে। পাশাপাশি ৪% ডিএ বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এমনকি লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বাজেটে ৪ শতাংশ বাড়ানো হল ডিএ
পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মচারীদের জন্য এবার ৪% ডিএ বাড়ানোর ঘোষণা করলেন। ফলে মোট ডিএ দাঁড়িয়েছে ১৮% যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। বিধানসভা ভোটের আগে এই ঘোষণায় কর্মীদের মধ্যে কিছুটা সন্তোষ দেখা দিয়েছে। এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছে। তবে উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ-র ১০০% মেটানোর নির্দেশ দিয়েছে, যার মধ্যে ২৫% অবিলম্বে মেটাতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) কলকাতা মেট্রোর ব্লু লাইনে ৫৮৫ কোটি টাকার বিরাট প্রকল্প
কলকাতা মেট্রোর বুলু লাইনে ৫৮৫ কোটি টাকার বিরাট প্রকল্প শুরু হল। সুরঙ্গের ভেন্টিলেশন এবং পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিক করার জন্য ১৫টি স্টেশনে ওয়াটার কুল চিলারের বদলে এবার এয়ার কুলার বসানো হবে। আর কুলিং টাওয়ার বদলানো হবে। এতে বছরে প্রায় ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল সাশ্রয় হবে। পাশাপাশি অরেঞ্জ লাইনের ৪১ বছরের পুরনো ভেন্টিলেশন সিস্টেম আরও আধুনিকীকরণ করা হবে বলেই বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন