পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য জারি কড়া নির্দেশ

Government of West Bengal

সহেলি মিত্র কলকাতা: পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ-র ২৫% মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে (Government of West Bengal)। আগামী ৩১ মার্চের মধ্যে এই বকেয়া টাকা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি টাকা কিস্তিতে দিতে হবে। আর এই মর্মে ইতিমধ্যেই কমিটি অবধি গঠন করা হয়েছে। তবে এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কোনওরকম মন্তব্য করতে নারাজ। তবে কি ডিএ মিলবে না? যাইহোক, এরকম আশঙ্কার মাঝেই নতুন এক বিজ্ঞপ্তি জারি করে সকলকে চমকে দিল পশ্চিমবঙ্গ সরকার। আজ বৃহস্পতিবার ভারত বনধ নিয়ে বিজ্ঞপ্তিটি জারি কড়রা হয়েছে বলে খবর।

ভারত বনধ নিয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্যের

জানা গিয়েছে, আজ ১৪টি জাতীয় ট্রেড ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছে, যার সমর্থনে কৃষি ইউনিয়ন, গ্রামীণ শ্রমিক গোষ্ঠী, কেন্দ্রীয় ও রাজ্য সিভিল সার্ভিসের কর্মচারী ও শিক্ষক, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) এর কর্মী এবং স্বাধীন ট্রেড ইউনিয়নগুলি রয়েছে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) এর সাধারণ সম্পাদক অমরজিৎ কৌরের মতে, কমপক্ষে ৩০ কোটি শ্রমিক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। যদিও এই নিয়ে এখন কড়া অবস্থান গ্রহণ করেছে মমতা বন্দোপাধ্যায় পরিচালিত সরকার।

বলা হয়েছে, কেউ যদি বনধের নাম করে আজ অফিসে কেউ না আসে তাহলে উক্ত সরকারি কর্মচারীদের বেতন কেটে নেওয়া হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।  রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে বৃহস্পতিবার সমস্ত সরকারি অফিস খোলা থাকবে। আর প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে অফিসে হাজির থাকতে হবে। তাঁরা কোনোভাবে ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না। প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে বা পূর্ণ দিবস ছুটি মিলবে না। তারপরও যদি কেউ ছুটি দেন, তাহলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার।

বিশেষ ক্ষেত্রে ছাড় মিলবে

যদিও বিশেষ ক্ষেত্রে আজ ছাড় পেতে পারেন সরকারি কর্মীরা। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা যদি হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারে কারও মৃত্যু হলে, ১১ ফেব্রুয়ারির আগে থেকেই যদি গুরুতর অসুস্থ থাকেন এবং ছুটিতে থাকেন,চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ এবং আর্নড লিভ যাঁরা নিয়েছেন, তাঁদের ছুটি যদি ১১ ফেব্রুয়ারির আগে অনুমোদিত হয়ে থাকে, তাহলে সমস্যা সেক্ষেত্রে ছুটি নিলে কোনো সমস্যা হবে না।

Leave a Comment