পাক বোলারের বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগ! ICC-র দ্বারস্থ হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া

Allegations On Pak Bowler cricket Australia may take big step

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে নিচ্ছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় করেছে পাক দল। বলা চলে, চলতি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কার্যত নাকানি চোবানি খাওয়াচ্ছেন পাকিস্তানি প্লেয়াররা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে আউট করে বিতর্কিত মুখ হয়ে উঠেছেন পাকিস্তানের স্পিন বোলার উসমান তারিক (Allegations On Pak Bowler)। সূত্রের খবর, পাক তারকার বল করার ধরন পছন্দ হয়নি KKR স্টারের। এ নিয়ে, বিশ্ব ক্রিকেট সংস্থারও দ্বারস্থ হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া!

পাক বোলারের বল করার ধরন নিয়ে উঠছে প্রশ্ন

ঘটনাটা পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ওভারের পঞ্চম বলে ক্যামেরন গ্রিনকে বল ছোরেন উসমান। জোরে খেলতে গিয়ে ফিল্ডারের হাতে ধরা পড়ে যান তিনি। আর তারপরেই আউট হয়ে যাওয়ায় মুখে একরাশ বিরক্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল গ্রিনকে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। পাকিস্তানি বোলারের বল করার ধরন পছন্দ হয়নি তাঁর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আউট হয়ে মাঠ ছাড়ার সময় হাত দিয়ে বল ছুড়ে মারার অঙ্গভঙ্গি করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্রিন। মাঠ থেকে বেরিয়ে গিয়েও হাত দিয়ে জোরে বল ছুড়ে মারার ইঙ্গিত করলেন তিনি। অনেকেই বলছেন, এর মধ্যে দিয়ে গ্রিন বোঝালেন পাকিস্তানি ক্রিকেটার একপ্রকার বল ছুড়ে মেরেছেন। তাঁর বল করার ধরন একেবারেই ঠিক নয়।

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, পাকিস্তানি বোলার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এমন অদ্ভুত বোলিং অ্যাকশন বা বল করার ধরন আগে দেখেননি তারা। মূলত সে কারণেই এবার নাকি ওই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ জানাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোশ্যাল মিডিয়ায় পাক বোলারের বোলিং অ্যাকশনের দৃশ্য ভাইরাল হতেই নেট নাগরিকরাও মনে করছেন, ওই পাকিস্তানি ক্রিকেটার ব্যাটসম্যানের উদ্দেশ্যে বল ছুড়ে মারার মতো করে ডেলিভারি করছেন।

 

অবশ্যই পড়ুন: গোমাংস বিতর্কে বিপাকে সায়ক চক্রবর্তী! অভিনেতার বিরুদ্ধেই FIR পার্ক স্ট্রিট থানায়

উল্লেখ্য, উসমান তারিকের বল করার ধরণ নিয়ে অভিযোগ এটাই প্রথম নয়। চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারিতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি চলাকালীন MI এমিরেটস ব্যাটসম্যান টম ব্যান্টনও ঠিক একই রকম ভাবে ওই পাকিস্তানি প্লেয়ারের বল ছোড়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অভিযোগ করেছিলেন, তিনি বল ছুড়ে মারেন। সবচেয়ে বড় কথা, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের দলে রয়েছেন এই খেলোয়াড়।

Leave a Comment