পারফরম্যান্স, ক্যামেরায় সেরা! তবে গ্যালাক্সি S26-র ব্যাটারি দিতে পারে বড় ধাক্কা

Samsung Galaxy S26 Series

সৌভিক মুখার্জী, কলকাতা: Samsung এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ নিয়ে বর্তমানে আগ্রহ তুঙ্গে। যদিও সংস্থা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে লঞ্চের ডেট ঘোষণা করেনি। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 25 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী লঞ্চ হতে পারে Galaxy S26 সিরিজ (Samsung Galaxy S26 Series)। তবে তার আগেই ফাঁস হয়েছে Galaxy S26 ও Galaxy S26+ মডেলের রেন্ডার এবং স্পেসিফিকেশন। রিপোর্ট অনুযায়ী, এই দুটি ফোনে শক্তিশালী ক্যামেরা এবং প্রসেসর থাকলেও ব্যাটারি আপডেট না হওয়ায় অনেকের কাছে হতে পারে তা হতাশাজনক।

ক্যামেরায় সেরকম কোনও পরিবর্তন নয়

Samsung এর Galaxy S26 ও S26+ দুটি ফোনেই থাকতে পারে প্রায় একই ক্যামেরা কনফিগারেশন। রিপোর্ট অনুযায়ী, 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা, 12MP আলট্রা ওয়াইড লেন্স এবং 10MP টেলিফটো সেন্সর থাকবে। তবে সামনে একটি 12MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকলেও ক্যামেরা আইল্যান্ডের ডিজাইনে সামান্য পরিবর্তন থাকতে পারে।

ডিসপ্লে কী থাকছে?

প্রতিবারের মতো এবারও Galaxy S26 সিরিজে বেস এবং প্লাস মডেলের মধ্যে মূল পার্থক্য হবে ডিসপ্লেতে। কারণ, Samsung Galaxy S26 ফোনটিতে 6.3 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে। তবে Galaxy S26+ ফোনটিতে বড় আকারের Quad HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। আর ডিজাইনের দিক থেকে ফোন দুটি অনেকটাই Galaxy S25 সিরিজের মতোই হবে।

প্রসেসরে চমক

এদিকে Samsung এই সিরিজে ডুয়াল-চিপ স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারে, এমনটাই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা। অর্থাৎ, কিছু দেশে ফোনে Exynos 2600 চি চিপসেট দেওয়া হবে, আবার অন্য বাজারে ব্যবহার করা হতে পারে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। তবে দুই ক্ষেত্রেই এটি হবে Samsung এর শক্তিশালী প্রসেসর। আর ফোনটি চলবে Android 16 ভিত্তিক One UI 8.5 অপারেটিং সিস্টেমের উপর বেস করে।

আরও পড়ুন: গুনতে হবে ২০০০ টাকা জরিমানা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ফের খোলা হল পোর্টাল

ব্যাটারি নিয়ে হতাশা!

তবে যেখানে ক্যামেরা এবং প্রসেসরে উন্নতি থাকছে, সেখানে ব্যাটারি নিয়ে খুব একটা আপডেট দেখা যাচ্ছে না বলেই খবর। Galaxy S26 ফোনটিতে 4300mAh এর ব্যাটারি দেওয়া হতে পারে, অন্যদিকে Galaxy S26+ ফোনটিতে 4900mAh এর ব্যাটারি থাকতে পারে। যদিও অনেক ব্যবহারকারীর আশা ছিল নতুন ব্যাটারি টেকনোলজি। কিন্তু সেই দিকে ফোনটি এবার হতাশ করতে পারে।

Leave a Comment